ঢাকা ০১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কঠিন সময়ে পাকিস্তানকে বড় ধাক্কা চীনের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

সংকটময় পরিস্থিতিতে পাকিস্তানকে সহায়তা করতে শর্ত চাপাচ্ছে পাকিস্তানের পরম বন্ধু চীন। জানা গেছে, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের জন্য চীন মোটা টাকা বিনিয়োগ করছে, একই সঙ্গে পাকিস্তানকে লোনও দিচ্ছে। এক্সপ্রেস ট্রিবিউনের রিপোর্ট জানাচ্ছে, লোন দেওয়ার জন্য অতিরিক্ত গ্যারান্টি চাইছে চীন।

ট্রিবিউনের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, যেহেতু পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি মজবুত না, তাই শুধুমাত্র পাকা গ্যারান্টির ভিত্তিতেই চীন লোন দেবে বলে জানিয়েছে। অন্যদিকে পাকিস্তান সস্তা সুদের হারে লোন আশা করছিল। পাকিস্তানের দাবি, মেন লাইন-১ প্রোজেক্টের ফিনান্সিং মিটিং-এ চিন এই গ্যারান্টির উল্লেখ চায়, তবে শুরুতে পাকিস্তানের সঙ্গে বৈঠকের চূড়ান্ত ব্রিফিংয়ে এটি উল্লেখ করা হয়নি বলে দাবি করেছেন এক পাকিস্তানি কর্মকর্তা।

এমএল -১ প্রোজেক্টে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত রেলপথ আপগ্রেড করা হবে। এই প্রকল্পের জন্যই পাকিস্তান চীনের কাছ থেকে লোন চেয়েছিল। কিন্তু যেহেতু সুদের হার একদিকে যেমন চড়া চেয়েছে চীন, তেমনই পাকা গ্যারান্টির ভিত্তিতেই চীন লোন দেবে বলে জানায়।

অপর এক পাকিস্তানি কর্মকর্তা জানিয়েছেন, বৈঠকে লোনের জন্য গ্যারান্টি চাওয়া হলে বৈঠকে উপস্থিত পাকিস্তানি কর্মকর্তারা রীতিমতো অবাক হয়ে যান। তবে চীনের পক্ষ থেকে জানানো হয়, পাকিস্তানের যা অর্থনৈতিক অবস্থা তাতে লোনের জন্য পাকিস্তানের গ্যারান্টি দেওয়া উচিত।

পাকিস্তানের আশা ছিল চীন ১ শতাংশ সুদের হারে লোন দেবে ও লোন শোধের জন্য ১০ বছরের সময় দেবে। কিন্তু চীন পাকিস্তানের এই আশায় একেবারে পানি ঢেলে দেয়। চীন পাকিস্তানের কাছে এই প্রকল্পের ৯০ শতাংশ লোন চেয়েছিল। কিন্তু চীন জানিয়েছে, তারা ৮৫ শতাংশ অর্থ দিতে পারবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কঠিন সময়ে পাকিস্তানকে বড় ধাক্কা চীনের

আপডেট সময় ০৪:৪২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০