ঢাকা ০১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরায়েলের সঙ্গে কোনও সম্পর্ক নয়: তিউনিশিয়া

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

তিউনিশিয়া বলেছে, ফিলিস্তিন ইস্যুতে তার অবস্থান আগের মতোই আছে এবং ইসরায়েলকে স্বীকৃতি দেবে না।

তিউনিশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে যে, তারা মরক্কোর পথ অনুসরণ করবে না। বিবৃতিতে পরিষ্কার করে বলা হয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে যে সমস্ত পরিবর্তন হচ্ছে তার কারণে ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের ব্যাপারে তিউনিশিয়ার অনুসৃত নীতিতে কোনো পরিবর্তন আসবে না।

বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে যে, তিউনিশিয়া সরকার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার জন্য আগ্রহী হয়ে উঠেছে। এসব খবর নাকচ করে তিউনিশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, তিউনিস যে নীতি অনুসরণ করে এসব ভিত্তিহীন খবর তার সাথে সাংঘর্ষিক। বিবৃতিতে বলা হয়, তিউনিস সরকার মনে করে- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকার রয়েছে।

ইসরায়েলের সঙ্গে যখন কয়েকটি আরব দেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে এবং তেল আবিবের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার জন্য বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে তখন তিউনিশিয়া তার অবস্থান পরিষ্কার করল। এরইমধ্যে উত্তর আফ্রিকার দেশ মরক্কো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পদক্ষেপ নিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইসরায়েলের সঙ্গে কোনও সম্পর্ক নয়: তিউনিশিয়া

আপডেট সময় ০৪:৩৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০