ঢাকা ১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

এএফসির লাইসেন্স পেল বসুন্ধরা কিংস ও শেখ রাসেল

আকাশ স্পোর্টস ডেস্ক:

এএফসি (এশিয়ান ফুটবল কনফাডেরশন) কাপের ২০২১ আসরে লাইসেন্স পেয়েছে বাংলাদেশের চারটি ফুটবল ক্লাব। বর্তমান প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়নস বসুন্ধরা কিংসের পাশাপাশি আছে আবাহনী লিমিটেড, শেখ রাসেল ক্রীড়াচক্র এবং সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড।

তবে দুঃখজনক হলেও সত্যি, আবেদন করা সত্ত্বেও লাইসেন্স পায়নি দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব। লাইসেন্সের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৩টি ক্লাবের মধ্য থেকে ৬টি ক্লাব আবেদন করেছিল এএফসি বরাবর। সবকিছু বিবেচনা করে লাইসেন্স পেয়েছে কেবল বসুন্ধরা কিংস, আবাহনী, শেখ রাসেল ও সাইফ।

প্রিমিয়ার লিগের গত আসরের ফাইনালিস্ট বসুন্ধরা কিংস ও রানার্স-আপ আবাহনী লাইসেন্সকৃত ক্লাব হিসেবে গত এএফসিতেও খেলেছিল। তবে লাইসেন্স করলেই হবে না, এএফসিতে অংশগ্রহণের জন্য এই চার ক্লাবকে হয় ফেডারেশন কাপ অথবা প্রিমিয়ার লিগের ফাইনালিস্ট হতে হবে।

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে শুরুর পরপরই বাতিল হয়ে গিয়েছিল ২০২০ সালের এশিয়া মহাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতার এই আসর। তবে এবার এএফসি শুরু থেকে কাজ করছে টুর্নামেন্ট সুষ্ঠুভাবে আয়োজনের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

এএফসির লাইসেন্স পেল বসুন্ধরা কিংস ও শেখ রাসেল

আপডেট সময় ০৭:২৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০