ঢাকা ১২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার জার্মানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাশিয়া

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

জার্মানির ওপর পাল্টা চাপের রাস্তা তৈরি করল রাশিয়া। রাশিয়ার বিরোধী নেতা আলেক্সি নাভালনি মামলায় ইউরোপীয় ইউনিয়নকে চাপ দিয়েছিল জার্মানি। দ্রুত রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছিল।

গত অক্টোবর মাসে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে কিছু শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার ঘোষণা দেয। এবার জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত জানাল রাশিয়া। জার্মানির এবং ইইউ’র বেশ কিছু কূটনীতিক এবং রাজনীতিকের রাশিয়ায় ঢোকা নিষিদ্ধ করা হল।

ভ্লাদিমির পুতিনের বিরোধী নেতা আলেক্সি নাভালনি। অভিযোগ, তাকে বিষ দিয়ে মারার চেষ্টা হয়েছিল। বিষপ্রয়োগের পরে নাভালনি জার্মানি চলে আসেন। দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন। শেষ পর্যন্ত চিকিৎসায় সাড়া দেন তিনি এবং সুস্থ হয়ে ওঠেন। সেই পর্বে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলও রাশিয়ার সরকারকে এই ঘটনার জন্য দায়ী করেছিলেন। পুতিনের কাছে জবাবদিহি চেয়েছিলেন তিনি। শুধু তাই নয়, ইউরোপীয় ইউনিয়নে একাধিকবার জার্মানি বিষয়টি নিয়ে সরব হয় এবং রাশিয়ার জবাব দাবি করে।

রাশিয়া অবশ্য গোড়া থেকে এই ঘটনার সঙ্গে তাদের যোগাযোগ অস্বীকার করেছে। তবে ইইউ-তে প্রয়োজনীয় প্রমাণ দিতে পারেনি। ফলে গত অক্টোবর মাসে ইইউ রাশিয়ার বিরুদ্ধে কিছু শাস্তিমূলক ব্যবস্থা নেয়।

মঙ্গলবার রাশিয়ার সরকার তলব করে জার্মান রাষ্ট্রদূতকে। তার হাতে একটি তালিকা ধরিয়ে দেওয়া হয়। যেখানে বেশ কিছু জার্মান অফিসারের নাম লেখা আছে। তারা কেউ এখন রাশিয়া সফর করতে পারবেন না।

শুধু জার্মানি নয়, ইউরোপীয় ইউনিয়নেরও বেশ কিছু ব্যক্তির তালিকা তৈরি করেছে রাশিয়া। তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হয়েছে। ফ্রান্স, সুইডেন, জার্মান দূতাবাসের কাছে সেই তালিকাও পাঠিয়ে দেওয়া হয়েছে।

রাশিয়ার বিরুদ্ধে কড়া শাস্তির আবেদন করেছিল জার্মানি। মঙ্গলবারের ঘটনার পরে ইউরোপীয় ইউনিয়ন এবং জার্মানি পাল্টা নতুন কোনও পদক্ষেপ নেয় কি না, সেটাই এখন দেখার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এবার জার্মানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাশিয়া

আপডেট সময় ০১:৪৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০