ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহারে ইসলামের প্রচার সময়ের দাবি’

আকাশ জাতীয় ডেস্ক: 

মিডিয়ার এই যুগে বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে ইসলামকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শায়খুল হাদিস আল্লামা জুনাইদ বাবুনগরী।

সোমবার হেফাজত আমিরের কার্যালয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ নামক সংগঠনের নতুন ফেসবুক পেইজ উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান।

ফেসবুকের মাধ্যমে হেফাজতের কার্যক্রম প্রচার করা হবে জেনে উচ্ছ্বাস প্রকাশ করে আল্লামা বাবুনগরী বলেন, ‘তথ্য সন্ত্রাসের এই যুগে বিশ্ববাসীর কাছে হক কথা তুলে ধরা অত্যন্ত প্রয়োজনীয় একটি কাজ। আমি এই কাজকে এবং এর সাথে সংশ্লিষ্ট সবাইকে মোবারকবাদ জানাই। এর মাধ্যমে আপনারা সঠিক তথ্য জাতির কাছে তুলে ধরবেন।’

হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজীজুল হক সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির মাওলানা হাফেজ তাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দিন মুনির, সহকারী মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ আজাদী, মাওলানা জাফর আহমদ, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস, প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, দপ্তর সম্পাদক মাওলানা হাফেজ মুহাম্মদ তৈয়ব, সহ প্রচার সম্পাদক মাওলানা হাফেজ সায়েম উল্লাহ, সহ অর্থ সম্পাদক মাওলানা হাফেজ ফয়সাল, হেফাজতের চট্টগ্রাম মহানগরীর নেতা মাওলানা ক্বারী ফজলুল করিম জিহাদী, হেফাজত নেতা মাওলানা জুনাইদ বিন ইয়াহইয়া, হেফাজত আমিরের ব্যক্তিগত সহকারী মাওলানা ইন’আমুল হাসান ফারুকী প্রমূখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহারে ইসলামের প্রচার সময়ের দাবি’

আপডেট সময় ১১:৫০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০