ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল

গর্ভাবস্থা মানে গর্ব, মেয়েদের সৌন্দর্য আর শক্তি: পিয়া

আকাশ নিউজ ডেস্ক:

প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন মডেল, অভিনেত্রী, উপস্থাপিকা ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া। সম্প্রতি বেবি বাম্পের ফটোশুট করে সাড়া ফেলে দিয়েছেন তিনি।

বাংলাদেশি কোনো তারকার এর আগে এ ধরনের ফটোশুট করতে দেখা যায়নি।

বিষয়টি অনেকে নেতিবাচকভাবে দেখলেও তা একেবারেই গায়ে লাগাননি পিয়া। নিয়মিতই গর্ভকালীন সময়ের নানা বিষয় ফেসবুকে শেয়ার করছেন তিনি।

নতুন করে আবারও বেবি বাম্পের ছবি প্রকাশ করেছেন পিয়া। সঙ্গে গর্ভাবস্থা নিয়ে নিজের ভাবনার কথা লেখেন তিনি।

পিয়া সামাজিক মাধ্যমে লেখেন, আমি অনেক ফটোশুট করেছি আমার ক্যারিয়ারে। এই শুটটা স্পেশাল, কারণ আমি চেষ্টা করেছি একটা মেয়ে যে প্রেগন্যান্ট অবস্থায়ও তার মতো সুন্দর, সে যে কী সুন্দর অনুভূতির মধ্যে দিয়ে যায়, সেটার কিছুটা হলেও প্রতিফলন ঘটাতে। কিন্তু সঙ্গে ভয়, শারীরিক প্রতিবন্ধকতা থাকে- অস্বীকার করার উপায় নাই। সেটাও জয় করা সম্ভব, সঠিক খাবার, এক্সারসাইজ ও জ্ঞানের মাধ্যমে।

তিনি আরও লেখেন, প্রেগন্যান্সি কোনো অসুস্থতা নয় বরং একজন মেয়ে কতখানি পাওয়ারফুল তার প্রমাণ। তাই এই অবস্থায় সমাজ থেকে নিজেকে দূরে না থেকে, কে কী বলবে না ভেবে, আরও সামনে এগিয়ে আসা উচিত -নিজের শক্তি নিয়ে। আমার কাছে গর্ভাবস্থা মানে গর্ব, মেয়েদের একান্ত সৌন্দর্য আর শক্তি।

জানা যায়, রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেবি বাম্পসহ পিয়া ফটোশুট করেন। সে সময়কার ভিডিও তিনি ইনস্টাগ্রামেও শেয়ার করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প

গর্ভাবস্থা মানে গর্ব, মেয়েদের সৌন্দর্য আর শক্তি: পিয়া

আপডেট সময় ১০:০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০