ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তরুণীর অশ্লীল ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় তরুণ আটক

আকাশ জাতীয় ডেস্ক: 

মাদারীপুরে এক তরুণীর আপত্তিকর অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মো. শহিদুল ইসলাম (২৫) এক তরুণকে আটক করেছে র‌্যাব-৮। সে রাজৈর উপজেলা পশ্চিম বিষ্ণপুর গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে।

আজ মঙ্গলবার দুপুরে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে রাজৈর থানার পূর্ব সরমঙ্গল গ্রামের অভিযান চালিয়ে মেম্বার সাগর মিয়ার বাড়ির ভাড়াটিয়া মো. শহিদুল ইসলামকে (২৫) আটক করা হয়।

ঘটনার বিবরণে উল্লেখ করা হয়েছে, গত বছর সেপ্টেম্বর মাসে ওই তরুণীর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মো. শহিদুল ইসলামের। একপর্যায়ে তারা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলেন। এসময় মেয়েটির অজান্তে ছেলেটি তাদের কথোপকথনের ভিডিও ধারণ করে। এরপর শারীরিক সম্পর্কের প্রস্তাবে মেয়ে রাজি না হলে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় প্রেমিক শহিদুল ইসলাম।

এ ঘটনায় মেয়েটি র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কাছে অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে র‌্যাব-৮ রাতে জেলার রাজৈর থানা এলাকা থেকে অভিযুক্ত মো. শহিদুল ইসলামকে আটক করে। পরে তাকে রাজৈর থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় তরুণী নিজেই বাদী হয়ে রাজৈর থানায় একটি মামলা দায়ের করেছে। র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘আমাদের এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তরুণীর অশ্লীল ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় তরুণ আটক

আপডেট সময় ০৯:৩৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০