ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মার্কিন কংগ্রেসে ৯০০ বিলিয়ন ডলারের করোনা প্রণোদনা বিল পাস

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদে দীর্ঘ প্রতীক্ষিত ৮৯২ বিলিয়ন ডলারের করোনার প্রণোদনা প্যাকেজ বিল পাস হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ৭৫ লাখ কোটি টাকারও বেশি।

বিলটি এখন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে যাবে। আশা করা হচ্ছে, দ্রুতই বিলটি পাস হয়ে যাবে। খবর বিবিসির।

এই বিলে প্রণোদনা হিসেবে জনপ্রতি ৬০০ ডলার করে দেয়া হবে। ওই অর্থ থেকে ২০২১ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত সরকারের তহবিলে অর্থ জোগান দেয়া হবে।

করোনাভাইরাস টিকা অতিদ্রুত সরবরাহ এবং করোনা মহামারীর কারণে যেসব ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, মহামারীর কারণে অর্থনৈতিক শ্লথগতির জন্য যারা চাকরি হারিয়েছেন, তাদের এবং স্বাস্থ্যকর্মীদের কাছে সাহায্য শিগগিরই পৌঁছানোর অঙ্গীকার করা হয়েছে বিলে।

করোনার টিকাদান কর্মসূচির আওতায় ৭৫ বছর বা আরও বেশি বয়সীসহ জরুরি সেবাকর্মী যেমন দমকল বাহিনীর সদস্য, শিক্ষক এবং দোকানকর্মীদের ভ্যাকসিন দেয়া হবে। এ সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ।

আমেরিকায় করোনা মহামারী নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করার পাশাপাশি হাসপাতালগুলোতে এখন মডার্নার তৈরি দ্বিতীয় করোনা ভ্যাকসিন পাঠানোর কাজ শুরু হয়েছে।

এদিকে টেনেসি রাজ্যের গভর্নর বিল লি সামাজিক জমায়েতবিষয়ক নতুন কিছু নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন।

যদিও ওই রাজ্যে এখনও মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়নি। যুক্তরাষ্ট্রের মধ্যে টেনেসিতে করোনা রোগীদের সেবাদানকারী স্বাস্থ্যসেবাকর্মীরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মার্কিন কংগ্রেসে ৯০০ বিলিয়ন ডলারের করোনা প্রণোদনা বিল পাস

আপডেট সময় ০৫:৫৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০