ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক: 

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর বাচ্চু মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বাদলাশন গ্রামের মৃত কফিল উদ্দিন মোল্লার ছেলে। মঙ্গলবার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহ সুলতান মো হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার থানা পুলিশ অভিযান চালিয়ে ঢাকা থেকে তাকে গ্রেফতার করে।

জানা গেছে, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গৃহবধূর স্বামী কাজ করতে যায়। এই সুযোগে শ্বশুর বাচ্চু মিয়া পুত্রবধূকে ধর্ষণ করেন। ঘটনাটি জানাজানি হলে শ্বশুর বাচ্চু মিয়া গ্রাম ছেড়ে পালিয়ে যান। পরে এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে নন্দীগ্রাম থানায় শ্বশুরের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় পুলিশ অভিযান চালিয়ে ঢাকার রামপুরা মধুবাগ এলাকা থেকে বাচ্চু মিয়াকে গ্রেফতার করে।

নন্দীগ্রাম থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহ সুলতান মো. হুমায়ন কবির বলেন, আদালতের মাধ্যমে বাচ্চু মিয়াকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

আপডেট সময় ০৫:২৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০