ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলা ও সংঘাতের ঘটনা বিশ্ব সভ্যতার জন্য ভয়াবহ বার্তা দিচ্ছে: মির্জা ফখরুল জুলাই সনদের বিরুদ্ধে রায় এলে সংসদ বাতিল হয়ে যাবে: আসিফ সরকারকে বলব, গণভোটের রায় বাস্তবায়ন করুন: নাহিদ ইসলাম শ্রমিক হত্যা মামলায় আইভীর গ্রেপ্তার আবেদন মঞ্জুর মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী আগামী ছয় মাসে কী করবো জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী : শিক্ষা প্রতিমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার বাহরাইনে বাংলাদেশি নিহত সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি দূতাবাসের স্বাস্থ্যখাতে চীনের সহযোগিতা বাড়ানোর আহ্বান মন্ত্রীর নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

গৃহবধূকে ধর্ষণের পর ভিডিও, গ্রেপ্তার ৩

আকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের টঙ্গী দত্তপাড়া রিয়া গার্মেন্ট এলাকা থেকে গৃহবধূকে অপহরণ, জোরপূর্বক গণধর্ষণ ও নগ্ন ভিডিও ধারণের অভিযোগে নির্যাতিতার স্বামীর বন্ধুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফি আইনে মামলা করা হয়েছে। শনিবার দত্তপাড়াসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে মামলার তিন আসামি সৈয়দ রায়হান হোসেন ওরফে সাদ্দাম(২৮), আব্দুর রহমান(৩২) ও জসিমকে(৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, মামলার বাদী নির্যাতিতা গৃহবধূ (৩০) ও তার স্বামী মিলন দত্তপাড়া আলম মার্কেটের আলী হোসেনের ভাড়া বাড়িতে বসবাস করে আসছিলেন। গত ১০ ডিসেম্বর স্বামী-স্ত্রীর মধ্যে সাংসারিক বিষয়াদি নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী মিলন ওই গৃহবধূকে ঘর থেকে বের করে দিবে এবং তালাক দিবে বলে হুমকি দেন।

ওই গৃহবধূ বিষয়টি তার স্বামীর বন্ধু সৈয়দ রায়হান হোসেন ওরফে সাদ্দামকে জানান। পরে রায়হান গৃহবধূকে জানায় আমরা শুক্রবার দুপুরে এসে মীমাংসা করে দেবো। পরদিন (১১ডিসেম্বর) শুক্রবার দুপুর ২টার দিকে রায়হান ওই গৃহবধূকে ফোনে জানায় ঝগড়ার বিষয়টি মীমাংসা করার জন্য তারা দত্তপাড়া রিয়া গার্মেন্টসের মোড়ে দাঁড়িয়ে আছেন।

রায়হানের ফোন পেয়ে গৃহবধূ রিয়া গার্মেন্টসের সামনে গেলে তাকে পূর্ব থেকে অপেক্ষমান একটি সিএনজিতে তুলে রায়হানের ঢাকা ভাটারাস্থ নতুন বাজারের বাসায় নিয়ে রায়হান হোসেন ও তার দুই বন্ধু আব্দুর রহমান, জসিম একাধিকবার পালাক্রমে ধর্ষণ করেন। একপর্যায়ে আব্দুর রহমান তার মোবাইলে গৃহবধূর নগ্ন ভিডিও ধারণ করে।

ধর্ষণের বিষয়টি কাউকে জানালে তারা মোবাইলে ধারণকৃত নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। একপর্যায়ে নির্যাতিতা গৃহবধূকে একটি সিএনজিতে উঠিয়ে টঙ্গীর দত্তপাড়া বর্তমান বাসায় পাঠিয়ে দেয়।

পরে নির্যাতিতা গৃহবধূ গত শুক্রবার টঙ্গী পূর্ব থানায় একটি মামলা করলে পুলিশ ওই তিন আসামিকে গ্রেপ্তার করে। পরে তাদের হেফাজত থেকে নগ্নভিডিও ধারণকৃত মোবাইলটিও উদ্ধার করা হয়। এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আমিনুল ইসলাম বলেন, অপহরণ ও গণধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলা ও সংঘাতের ঘটনা বিশ্ব সভ্যতার জন্য ভয়াবহ বার্তা দিচ্ছে: মির্জা ফখরুল

গৃহবধূকে ধর্ষণের পর ভিডিও, গ্রেপ্তার ৩

আপডেট সময় ১০:৩৯:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০