ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চাচাতো ভাইয়ের স্ত্রীর পরকীয়ার প্রতিবাদ করায় ছেলেকে খুন

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে আরাফাত রহমান নামে ৯ বছরের এক শিশুর লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে নিহত আরাফাতের মা রিনজু বেগম বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন।

বন্দরের লাউসার এলাকার ইসলাম মিয়ার ছেলে রিপন (২৬) ও তোফাজ্জল হোসেনের ছেলে রাব্বিউল ওরফে রাব্বির (২৩) নাম উল্লেখ করে মামলাটি দায়ের করা হয়। মামলায় অজ্ঞাত আরো ৫-৬ জনকে আসামি করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ লাউসার এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে রাব্বিকে গ্রেফতার করেছে। রবিবার তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গত শুক্রবার বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের লাউসার এলাকার একটি পুকুর থেকে শিশু আরাফাতের লাশ উদ্ধার করা হয়। সে ওই এলাকার বাসিন্দা এবং মদনপুর ইউপির সাবেক সদস্য (মেম্বর) রফিকুল ইসলাম ওরফে মনা মেম্বরের ছেলে।

নিহতের মা রিনজু বেগম মামলার এজাহারে উল্লেখ করেন, তার চাচাতো দেবর লাউসার এলাকার জহিরুল ইসলাম (৩০) জীবিকার তাগিদে বর্তমানে কুয়েতে অবস্থান করছেন। তার অবর্তমানে স্বামী রফিকুল ইসলাম (মনা মেম্বর) পরিবারটিকে দেখভাল করছেন।

ইতিমধ্যে দেবরের স্ত্রী লাউসার এলাকার ইসলাম মিয়ার ছেলে রিপনের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে মনা মেম্বর দুজনকে শাসন করেন। দুই মাস আগে রিপন চাচাতো দেবরের স্ত্রীকে নিয়ে কক্সবাজার ঘুরে আসে। মনা মেম্বর এর প্রতিবাদ করলে বিরোধের সৃষ্টি হয়। তারা মনা মেম্বরকে প্রাণনাশের হুমকি দেয়।

গত ১৫ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে রিপন ও তার বন্ধু রাব্বি ব্যাডমিন্টন খেলার কথা বলে আরাফাতকে ডেকে নিয়ে যায়। এরপর ১৮ ডিসেম্বর বাড়ির পাশের একটি পুকুরে আরাফাতের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে বন্দর থানার ওসি ফখরুদ্দীন ভুইয়া জানান, নিহত আরাফাতের মা রিনজু বেগম বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। মামলার দুই নম্বর আসামি রাব্বিকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চাচাতো ভাইয়ের স্ত্রীর পরকীয়ার প্রতিবাদ করায় ছেলেকে খুন

আপডেট সময় ১০:২৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০