ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফের বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল, অন্তত ৯ জন নিহত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল। মৃত্যু হয়েছে ৯ জনের। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আজ রবিবার সকালে পিডি-৫ অব দি সিটির স্পিন কলয় স্কোয়ারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর এনবিসি নিউজের।

আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মাসুদ আনদারাবি টুইটারে এ খবর জানান। জানা গেছে, বিস্ফোরণস্থলে তিনটি গাড়িকে জ্বলতে দেখা গেছে। তবে ওই গাড়িগুলোই বিস্ফোরণের উৎস কিনা সেটা এখনো কেউই পরিষ্কার করেনি।

আফগান স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন, কাবুল শহরে সন্ত্রাসবাদীরা আক্রমণ চালিয়েছে। বিস্ফোরণে আমাদের ৯ জন নাগরিক মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

এর আগে, গেল শুক্রবারও গজনী প্রদেশের গিলান জেলার একটি প্রত্যন্ত এলাকার মসজিদে কোরান পাঠের আসর বসেছিল। সেই উপলক্ষে ওই মসজিদে ভিড় জমিয়েছিল ওই এলাকার প্রচুর শিশু। সেসময় ওই এলাকায় মোটরবাইক নিয়ে এসে রকমারি জিনিসপত্র বিক্রি করতে শুরু করে এক ব্যক্তি।

তা দেখে মসজিদ থেকে বেরিয়ে এসে তাকে ঘিরে ধরতে জিনিস দেখতে শুরু করে শিশুরা। তখনই হঠাত্‍ বিস্ফোরণে কেঁপে ওঠে ওই এলাকা। কালো ধোঁয়ায় ভরে যায় চারিদিক। পরে দেখা যায় ঘটনাস্থলে পড়ে রয়েছে ১৫ জন শিশুর মৃতদেহ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফের বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল, অন্তত ৯ জন নিহত

আপডেট সময় ০৬:৩৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০