ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

জাতিসংঘে প্রথমবারের মতো ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে দাঁড়াল কানাডা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

জাতিসংঘে প্রথমবারের মতো ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে এবং মানবতাবিরোধী অপরাধের শিকার ফিলিস্তিনিদের পাশে দাঁড়াল কানাডা।

ফিলিস্তিনিদের জমিদখল করে অবৈধভাবে ইহুদি বসতি নির্মাণের বিরুদ্ধে জাতিসংঘে গত বুধবার একটি প্রস্তাব পাস হয়। প্রস্তাবটি ১৬৮-৫ ভোটে পাস হয়। খবর জেরুজালেম পোস্টের।

২০১৯ সালে জাতিসংঘের অধীবেশনে একই বিষয় নিয়ে ভোটাভুটি হলে এটি ১৬৭-৫ ভোটে পাস হয়েছিল। কারণ গত বছর কানাডা ভোটদানে বিরত ছিল।

গত বছর কানাডা ছাড়াও অস্ট্রেলিয়া, ক্যামেরুন, আইভরি কোস্ট, গুয়াতেমালা, হন্ডুরাস, কিরিবাতি, পালাও, দক্ষিণ সুদান, টোগো ও টঙ্গো- এই ১০ দেশ ইসরাইলবিরোধী প্রস্তাবে ভোটদানে বিরত ছিল।

এ বছরও ওই ১০ দেশ ফিলিস্তিনের পক্ষে ভোটদানে বিরত থাকে। প্রস্তাবটির বিপক্ষে আর ইসরাইলি বর্বরতার পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরাইল, মার্সাল আইল্যান্ড, নাওরু ও মাইক্রোনেশিয়া।

জাতিসংঘে কানাডা বরাবরই ইসরাইলের পক্ষ অবলম্বন করলেও এবার ফিলিস্তিনিদের মানবাধিকারের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘে প্রথমবারের মতো ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে দাঁড়াল কানাডা

আপডেট সময় ০১:২৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০