ঢাকা ০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কিশোরী ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য আটক

আকাশ জাতীয় ডেস্ক:  

হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে শাহাব উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার মৃঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাত নম্বর ওয়ার্ডের সদস্য।

 হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় মামলা হয়েছে।

ওই কিশোরী ইটনা উপজেলার বাসিন্দা। কয়েকদিন আগে সে উমেদনগরে তার এক আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছিল। শুক্রবার সন্ধ্যায় শাহাব উদ্দিনও ওই বাসায় আসেন।

মেয়ের পরিবারের অভিযোগ, দাদিকে পাশের দোকানে পাঠিয়ে ইউপি সদস্য শাহাব উদ্দিন মেয়েটিকে ধর্ষণ করেন। এসময় মেয়েটির চিৎকার শুনে আশপাশের লোকজন এসে শাহাব উদ্দিনকে আটক করেন।

রাত সোয়া ১টার দিকে সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, আটক শাহাব উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওই কিশোরীকে নিয়ে তার পরিবারের সদস্যরাও থানায় রয়েছেন। তারা মৌখিকভাবে জানিয়েছেন যে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান জানান, শাহাব উদ্দিন তার থানায় দায়ের হওয়া একটি মারামারির মামলার আসামি। এ মামলার চার্জশিটও হয়ে গেছে। তবে চার্জশিটে তার নাম আছে কি না তা খতিয়ে দেখে বলতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কিশোরী ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য আটক

আপডেট সময় ০২:০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০