ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নাইজেরিয়ায় সন্ত্রাসীদের কবল থেকে মুক্ত হলো ৩ শতাধিক ছাত্র

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নাইজেরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের হাতে অপহৃত তিন শতাধিক শিক্ষার্থী বাসে করে ক্যাটসিনা রাজ্যের কেন্দ্রীয় শহরে পৌঁছেছে। সরকারি কর্মকর্তারা তিন শতাধিক শিক্ষার্থীকে মুক্ত করার খবর দিলেও এটা নিশ্চিত করতে পারেনি যে, গোষ্ঠীটির হাতে এখনো কোনো শিক্ষার্থী আটক আছে কি না।

শুক্রবার স্থানীয় মিডিয়ার ভিডিও ফুটেজে দেখা গেছে, ক্লান্ত-পরিশ্রান্ত এসব শিশু খালি পায়ে বাস থেকে নেমে আসছে। গত মঙ্গলবারও অন্তত ১৭ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছিল। সে দিনের উদ্ধার অভিযানকালে দুই শিক্ষার্থী মারা যায়।

গত শুক্রবার রাতে ক্যাটসিনা রাজ্যের ক্যানকারা এলাকার গভর্নমেন্ট সায়েন্স সেকেন্ডারি স্কুল নামে ওই বিদ্যালয়ে অতর্কিতে হামলা চালায় বন্দুকধারীরা। এরপর কয়েকশ’ ছাত্রকে গুলির ভয় দেখিয়ে পার্শ্ববর্তী রুগু জঙ্গলে নিয়ে যায়।

সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম এ ঘটনার দায় স্বীকার করেছে। এর আগে ২০১৪ সালে অনুরূপ একটি ঘটনায় এই গোষ্ঠী ২৭৬ জন স্কুলছাত্রীকে অপহরণ করেছিল।

বৃহস্পতিবার বোকো হারামের প্রকাশ করা একটি ভিডিও বার্তায় অপহৃত এক শিক্ষার্থীকে বলতে শোনা যায়, ৫২০ জন শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে।

ক্যাটসিনা রাজ্যের গভর্নর আমিনু বেল্লো মাসারি বলেন, ৩৪৪ জন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। ফিরিয়ে দেওয়ার আগে উদ্ধার শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হবে। নাইজেরিয়ার সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম প্রচলিত শিক্ষা ব্যবস্থার বিরোধী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নাইজেরিয়ায় সন্ত্রাসীদের কবল থেকে মুক্ত হলো ৩ শতাধিক ছাত্র

আপডেট সময় ১১:৪৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০