ঢাকা ১২:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৮৬ দিনে কোরআনে হাফেজ ১২ বছরের শিশু

আকাশ জাতীয় ডেস্ক: 

সিরাজগঞ্জ সদর উপজেলায় মাত্র ৮৬ দিনে কোরআনের হাফেজ হয়েছে মো. জাকারিয়া হুসাইন (১২) নামে এক শিশু।

জাকারিয়া উপজেলার সারটিয়া গ্রামের সিএনজিচালিত অটোরিকশাচালক সেলিম রেজার ছেলে। সে বেলকুচি উপজেলার তামাই কবরস্থান সংলগ্ন আল জামিয়াতুল আহলিয়াতুল আমিনিয়া মাদ্রাসার ছাত্র।

এত অল্প বয়স ও সময়ে হিফজুল কোরআন সমাপন করায় শুক্রবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে তার সংবর্ধনার আয়োজন করে মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী।

আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিশিষ্ট সমাজসেবক আলহাজ ফজলার রহমান তালুকদার, রুহুল আমিন মন্টু, রিসাদ মোর্শেদ, অধ্যক্ষ মাওলানা জহুরুল ইসলাম, আব্দুল মান্নান তালুকদার, আইয়ুব আলী খান, নান্নু আকন্দ প্রমুখ।

হাফেজ জাকারিয়া তার প্রতিভাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে হক্কানে আলেম হবেন- এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বক্তারা। এ সময় হাফেজ মো. জাকারিয়া হুসাইনকে একনজর দেখার জন্য এলাকার উৎসুক জনতা ভিড় করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৮৬ দিনে কোরআনে হাফেজ ১২ বছরের শিশু

আপডেট সময় ০৭:৪৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০