ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাবনায় ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত

আকাশ জাতীয় ডেস্ক:  

পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকচাপায় অটোভ্যানে থাকা একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুর দেড়টার দিকে ভাঙ্গুড়া-ফরিদপুর সড়কের রাঙ্গালিয়া টিকটিকিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভাঙ্গুড়া সদর ইউনিয়নের পার ভাঙ্গুড়া গ্রামের মৃত রশিদ প্রামাণিকের দুই ছেলে ইমন হোসেন (১৬) ও ইমরান হোসেন (১৪) এবং তাদের চাচাতো বোন একই গ্রামের শফিকুল ইসলামের মেয়ে ছুম্মা খাতুন (১৩)।

ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, দুপুরে ব্যাটারিচালিত একটি অটোভ্যানে করে একই পরিবারের চারজন চর ভাঙ্গুড়া থেকে একই উপজেলার হাটগ্রামে আত্মীয় বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে রাঙ্গালিয়া টিকটিকিপাড়া এলাকায় পৌঁছামাত্র ফরিদপুর থেকে পাবনাগামী একটি ট্রাক অটোভ্যানটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই দুই ভাই ও তাদের চাচাতো বোন নিহত হয়। আহত একজনকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি খুঁজে বের করার চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পাবনায় ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত

আপডেট সময় ০৪:৪৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০