ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী জাতীয়তাবাদের কথা বলে একটি দল বিদেশি নাগরিকদের প্রার্থী করছে: আসিফ মাহমুদ দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা আমেরিকা-ভারতের সঙ্গে গোপন বৈঠক করে ইনসাফ বাস্তবায়ন করতে চায় জামায়াত: রেজাউল করিম ‘নির্বাচিত হলে এমপিদের পরিবারের আয়-ব্যয়ের হিসাব প্রতিবছর দিতে হবে’:শফিকুর রহমান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায় : সালাহউদ্দিন জবি শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়তে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

যৌতুক দাবিতে স্ত্রী, শাশুড়ি, শ্যালিকাকে রড দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক: 

যৌতুক দাবিতে স্ত্রী, শাশুড়ি, শ্যালিকাকে রড দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। এমন ঘটনা ঘটেছে সাভারের গেন্ডা এলাকায়। অভিযুক্ত ব্যক্তির নাম মহাসিন। পেটানোর অভিযোগে ৫ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন অভিযুক্ত ব্যক্তির শাশুড়ি মা তছিরুন বেগম (৪০)। পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

মামলার এজাহার ও নির্যাতনের শিকার ওই গৃহবধূর পারিবারিক সূত্রে জানা যায়, গেন্ডা এলাকার কিয়া মনির (১৯) বিয়ে হয় মশিউর খন্দকারের ছেলে মহাসিনের সাথে। বিয়ের কিছুদিন পর থেকেই মহাসিন স্ত্রী কিয়া মনির কাছে যৌতুক দাবি করেন। কিয়া মনি বাবার বাড়ি ও চাকরির টাকা থেকে ৬ লাখ ও সাধ্যমতো স্বামীর চাহিদা পূরণ করেছেন। কিন্তু দিনে দিনে মহাসিনের যৌতুকের চাহিদা বাড়তেই থাকে। বুধবার রাতে মহাসিন স্ত্রীর কাছে আবারও যৌতুকের টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় মহাসিন ক্ষিপ্ত হয়ে লোহার রড দিয়ে কিয়া মনি, শাশুড়ি তছিরুন বেগম (৪০), শালিকা রিয়া মনি( ১৩), বাড়ির ভাড়াটিয়া সালাউদ্দিন (৩০), সাহা জালাল (২৬), মোতালেবকে (২৮) সহ মোট ৭ জনকে পেটান।

এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক জানান, এই ঘটনায় তদন্ত চলছে। এর আগে ৬ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে থানার এজাহার দিয়েছে গৃহবধূর পরিবার। সেটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ বলেন, যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগ পেয়েছি। আইনি ব্যবস্থা নেওয়া হবে ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী

যৌতুক দাবিতে স্ত্রী, শাশুড়ি, শ্যালিকাকে রড দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ

আপডেট সময় ০১:৫০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০