ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কয়েকটি দেশের সঙ্গে অস্ত্র রপ্তানির চুক্তি করলো ইরান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিশ্বের কয়েকটি দেশের সঙ্গে অস্ত্র রপ্তানির চুক্তি করেছে ইরান। এ তথ্য জানিয়েছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি।

বৃহস্পতিবার তিনি বলেন, জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকে অস্ত্র রপ্তানির ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। কয়েকটি দেশের সঙ্গে এরইমধ্যে চুক্তি সই হয়েছে। নিষেধাজ্ঞা আরোপের আগে যেসব দেশের সঙ্গে এ সংক্রান্ত সহযোগিতা ছিল সেসব দেশের সঙ্গেও সহযোগিতার বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে।

প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, অস্ত্র আমদানির বিষয়েও কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে।

জাতিসংঘের ২২৩১ নম্বর ইশতেহার এবং পরমাণু সমঝোতার ভিত্তিতে গত ১৮ অক্টোবর থেকে ইরানবিরোধী অস্ত্র নিষেধাজ্ঞা অকার্যকর হয়ে গেছে। ইরানের কয়েকজন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞাও বাতিল হয়েছে।

ফলে ইরান এখন জাতিসংঘের সদস্য দেশগুলোতে অস্ত্র রপ্তানির পাশাপাশি প্রয়োজনে এসব দেশ থেকে অস্ত্র আমদানিও করতে পারবে। তবে ইরান প্রথম থেকেই বলে আসছে, অস্ত্র উৎপাদনের ক্ষেত্রে তারা স্বনির্ভরতা অর্জন করতে সক্ষম হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কয়েকটি দেশের সঙ্গে অস্ত্র রপ্তানির চুক্তি করলো ইরান

আপডেট সময় ১০:২৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০