ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: মীর হেলাল গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা: ত্রাণ প্রতিমন্ত্রী ভারত-আমেরিকার আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কার সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প মেট্রোরেলসহ গণপরিবহনে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-জাপান

‘অধিকাংশেরই বাংলা ভাষা এবং সংস্কৃতি নিয়ে কোনও আগ্রহ নেই’

আকাশ নিউজ ডেস্ক: 

সুধীর চক্রবর্তীর মৃত্যু বার্ধক্যজনিত কারণে। তিনি ৮৬ বছর বেঁচেছিলেন। এই বয়স অবধি বাঁচা তো চমৎকার। তাঁর মৃত্যুতে আমি হাহাকার করছি না।

সুধীর চক্রবর্তী ছিলেন লোকসংস্কৃতি গবেষক। বাংলার প্রত্যন্ত গ্রামে গ্রামে ঘুরে সংগ্রহ করেছেন বিভিন্ন লোকসম্প্রদায়ের গান। প্রচুর গ্রন্থের রচয়িতা তিনি। গ্রন্থ না বলে অমূল্য সম্পদই বলা চলে। তিনি বাংলার লোকজ শিল্প খুঁড়ে খুঁড়ে এত বের করে এনেছেন যে আমাদের শুধু বিস্মিতই করেননি, সমৃদ্ধও করেছেন।

হাহাকার আমার অন্য একটি কারণে। সুধীর চক্রবর্তীর মতো লোকসংস্কৃতির গবেষক কি বাঙালির নতুন প্রজন্মের মধ্যে পাওয়া যাবে? আমার আশঙ্কা, পাওয়া যাবে না। এর মূল কারণ, এখন অল্প বয়সী যারা, যারা বাংলার ভবিষ্যৎ, তাদের অধিকাংশেরই বাংলা ভাষা এবং সংস্কৃতি নিয়ে কোনও আগ্রহ নেই। লোকসংস্কৃতি নিয়ে তো আরও নেই। ভালোবাসা না থাকলে যা হয়, ভাষা এবং সংস্কৃতি দিন দিন শুকিয়ে যেতে থাকে। শুকোতে শুকোতে এক সময় মরে যেতে থাকে।

(ফেসবুক থেকে সংগৃহীত)

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী

‘অধিকাংশেরই বাংলা ভাষা এবং সংস্কৃতি নিয়ে কোনও আগ্রহ নেই’

আপডেট সময় ১০:০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০