ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আন্দোলন কবরে গেছে, বিরোধীদের আলটিমেটাম প্রত্যাখ্যান করে ইমরান খান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, লাহোর সমাবেশের মধ্যদিয়েই সরকারবিরোধী আন্দোলনের কবর হয়ে গেছে। তিনি সোমবার নিজ কার্যালয়ে দলীয় মুখপাত্রদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন।

তিনি লাহোরে পাকিস্তানের বিরোধীদলগুলোর জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের (পিডিএম)’র সাম্প্রতিক সমাবেশের প্রতি ইঙ্গিত করে বলেন, লাহোরের সমাবেশ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। সেই সমাবেশ মাঠে মারা গেছে। তিন মাস ধরে বিরোধীরা যে আন্দোলন করছে, তার কবর হয়ে গেছে।

করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়ছে পাকিস্তানে। এ অবস্থায় পাকিস্তানের বিরোধীদলগুলো সমাবেশ করায় ক্ষোভ জানান ইমরান। তিনি বলেন, বিরোধীদের আন্দোলন অকার্যকর। ইমরান বলেন,‘পিডিএম’র ভাগ্যও হবে এই সমাবেশের মতোই ।’

লাহোরের সমাবেশে পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজ এর নেতা ও দলটির সহ-সভাপতি মরিয়ম নওয়াজ বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের তীব্র সমালোচনা করেন। এ প্রসঙ্গে ইমরান খান বলেন, মরিয়ম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মানহানি করেছেন।

এদিকে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কোরেইশি মঙ্গলবার বলেছেন, প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের আলটিমেটাম আমরা সরাসরি প্রত্যাখ্যান করছি। কোরেইশি বিরোধী জোটকে উদ্দেশ্য করে বলেন, “আপনারা ৩১ জানুয়ারির মধ্যে পদত্যাগের জন্য প্রধানমন্ত্রীকে আলটিমেটাম দিয়েছেন। আমরা বলে দিচ্ছি তিনি পদত্যাগ করবেন না।” বিরোধীদলের এ ধরণের আলটিমেটামকে গণতন্ত্র ও সংবিধানের পরিপন্থী হিসেবে ঘোষণা করেন কোরেইশি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আন্দোলন কবরে গেছে, বিরোধীদের আলটিমেটাম প্রত্যাখ্যান করে ইমরান খান

আপডেট সময় ০১:৩০:২৫ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০