ঢাকা ০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বগুড়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ার ধুনট উপজেলায় ৭ বছর বয়সের এক শিশু কন্যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোর রাতে পুলিশ ওই শিশু কন্যার লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের নসরতপুর গ্রামের জনৈক এক ব্যক্তির মেয়ে (৭) সোমবার রাত ৮টার দিকে তার দাদা-দাদি ও দুই ফুফুর সঙ্গে গ্রামের ওয়াজ মাহফিলে যায়। সে ওয়াজ মাহফিলের আশপাশে ঘোরাঘুরি করছিল। একপর্যায়ে রাত ১০টার দিকে নিখোঁজ হয় সে।

পরে তার স্বজনরা খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ১টার দিকে ওই গ্রামের একটি বাঁশ ঝাড়ে ওই শিশুকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বগুড়ার ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বগুড়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা

আপডেট সময় ০৫:১৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০