ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চিকিৎসার পরেও ওজন কমেনি ‌স্ত্রী‌র, চিকিৎসককে মারধর স্বামীর!

আকাশ নিউজ ডেস্ক:

স্ত্রীর বাড়তি ওজন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। ওজন কমাতে এক চিকিৎসকের পরামর্শ নিয়েছিলেন স্বামী। খরচও করেন বেশ কিছু টাকা। কিন্তু টাকা খরচ করে একটুও ওজন কমেনি স্ত্রীর। আর তাই পেশায় শিক্ষক ভারতের সুরাটের বাসিন্দা ওই ব্যক্তি রেগে গেলেন চিকিৎসকের ওপরেই। ওই চিকিৎসককে মারধর করে টাকা লুটের অভিযোগও উঠল মনোজ দুধাগরা নামে ওই ব্যক্তির উপর।

জানা গেছে, স্ত্রীর ওজন কমানোর জন্য সুরাটের শ্রীজি সোসাইটিতে অবস্থিত অজয় মোরাদিয়া নামে এক চিকিৎসকের ক্লিনিকে যায় মনোজ। সেখানেই তার স্ত্রীর ওজন কমানোর চিকিৎসা শুরু হয়। কিন্তু বেশ কয়েকদিন চিকিৎসা চলার পরও মনোজের স্ত্রীর ওজন কমেনি। এরপরই ওই চিকিৎসকের উপর গিয়ে তার রাগ পড়ে। অজয় মোরাদিয়ার ক্লিনিকে গিয়ে ঝামেলা বাঁধায় মনোজ।

এরপরই ওই চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা বাবদ খরচ করা টাকাও ফেরত চায় সে। কিন্তু অজয় টাকা দিতে অস্বীকার করেন। অভিযোগ এরপরই চিকিৎসকের উপর চড়াও হয় মনোজ। একটি লোহার ব্লেড দিয়ে আঘাতও করে। সেই সঙ্গে চলে মারধরও। এমনকি, যাওয়ার আগে মোরাদিয়ার মানিব্যাগ থেকে ১৫০০ টাকা নিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় ওই চিকিৎসককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আপাতত চিকিৎসাধীন রয়েছেন তিনি। খবর পেয়ে তদন্তে নেমেছে পুলিশও। পলাতক মনোজের খোঁজে চলছে তল্লাশি। এছাড়া একাধিক ধারায় মামলাও রুজু হয়েছে।

তদন্তে পুলিশ জানতে পেরেছে, বিভিন্ন আয়ুর্বেদিক প্রোডাক্টও বিক্রি করতে অজয় মোরাদিয়া নামে ওই চিকিৎসক। আর দীর্ঘদিন ধরেই মনোজের স্ত্রীর চিকিৎসাও করছিলেন। এদিকে, এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই অনেকেই হতবাক হয়ে গেছেন। স্ত্রীর ওজন না কমায় একজন ব্যক্তি যে এরকম কাজও করতে পারেন, তা অনেকেই বিশ্বাস করতে পারছেন না।‌

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চিকিৎসার পরেও ওজন কমেনি ‌স্ত্রী‌র, চিকিৎসককে মারধর স্বামীর!

আপডেট সময় ১০:২০:৩২ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০