ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

মানুষ এখনো সাহস আর যৌনতাকে গুলিয়ে ফেলে: স্বস্তিকা

আকাশ বিনোদন ডেস্ক : 

ওপার বাংলার অন্যতম হট সেনসেশন তারকা স্বস্তিকা মুখার্জী। পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে এই অভিনেত্রীর জুড়ি মেলা ভার। ৪০ বছর বয়সে এসে এখনো তিনি খোলামেলা ভাবে ধরা দেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি ‘চরিত্রহীন’ নামে একটি নতুন সিনেমায় অভিনয় করেছেন স্বস্তিকা। এখানে প্রথমবারের মতো তার সঙ্গে জুটি বেঁধেছেন সৌরভ দাস। স্বস্তিকার থেকে যিনি পাক্কা ৯ বছরের ছোট। ছবিতে তাদের বেশ কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে।

অর্থাৎ, বরাবরের মতো নায়িকার ‘চরিত্রহীন’ও সাহসী দৃশ্য নামক যৌনতায় ভরপুর। নিজের ৪০তম জন্মদিনে দেয়া একটি সাক্ষাৎকারে এই ছবি নিয়ে খোলামেলা কথা বলেন স্বস্তিকা। জানান, ‘চরিত্রহীন’-এর সঙ্গে যেহেতু একটা শরীরী গন্ধ আছে, তাই মানুষ এখানে সেক্সের কথা টেনে আনবে। আসলে, এখনো মানুষ ‘সাহস’ আর ‘সেক্স’কে গুলিয়ে ফেলে। কিন্তু দুটি এক নয়। চিত্রনাট্যের খাতিরেই আমাদের এমন দৃশ্য করতে হয়।’

‘চরিত্রহীন’ ছবিটি পরিচালনা করেছেন দেবালয় ভট্টাচার্য। এখানে স্বস্তিকার চরিত্রটির নাম ‘রাবেয়া’। যিনি একজন নামকরা সাইকিয়াট্রিস্ট। মুক্তির অপেক্ষায় থাকা এ ছবিতে বয়সে ছোট সৌরভ দাস প্রথমবার স্বস্তিকার বিপরীতে অভিনয় করলেও ঘনিষ্ঠ দৃশ্যে তিনি স্বস্তিকার মতোই সাবলীল।

এ প্রসঙ্গে স্বস্তিকার বক্তব্য, ‘প্রথম কাজ হলেও সৌরভ সেটা একবারও মনে করতে দেয়নি। ও ভীষণ পরিশ্রমী এবং আন্তরিক। কোনও দৃশ্যের আগে আমি সৌরভকে কোনও সাজেশন দিলে সেটা পরে মনে রেখে কাজে লাগিয়েছে। সৌরভ ওর সেরাটা দিয়েছে বলেই আমি এত প্রাণবন্ত। ও ছড়ালে আমি মাখাতাম! তাই ওর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যেও আমাদের বয়সের পার্থক্যটা বাধা হতে পারেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

মানুষ এখনো সাহস আর যৌনতাকে গুলিয়ে ফেলে: স্বস্তিকা

আপডেট সময় ০৯:৫৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০