ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

আশুলিয়ায় ধর্ষক ও নারী পাচারকারী চক্রের দুই সদস্য গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক: 

আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকায় অভিযান চালিয়ে শিশু ধর্ষণ ও নারী পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। এ সময় তাদের হেফাজত থেকে অপহৃত এক শিশুকে উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর কোম্পানি কোমান্ডার মেজর এএইচএম আদনান তফাদার। এর আগে সকালে আশুলিয়ার উত্তর ডেন্ডাবর এলাকার সাদিয়া ভিলার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল- পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া থানার দারুলহুদা গ্রামের শাকিল খানের ছেলে হৃদয় খান (২১) ও শেরপুর জেলার নকলা থানার বালিয়াদি গ্রামের আবু সামার মেয়ে আনজিকা ওরফে তৃষা (২০)।

র‌্যাব-৪ সূত্রে জানা গেছে, গত ২৯ নভেম্বর শেরপুর জেলার নকলা থানার বালিয়াদি গ্রামের দুলু মিয়ার বারো বছরের মেয়েকে ফুসলিয়ে চাকরি দেয়ার প্রলোভনে কৌশলে অপহরণ করে নিয়ে যায় তৃষা। এ ঘটনায় নারী ও শিশু আইনে শেরপুর থানায় মামলা করে দুলু মিয়া। পরে তথ্য-প্রযুক্তির সহয়তায় র‌্যাব-৪ আসামিদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে সোমবার সকালে আশুলিয়ার উত্তর ডেন্ডাবর এলাকায় অভিযান চালিয়ে ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে। সেই সাথে ঘটনার সাথে জড়িত ধর্ষক হৃদয় ও তাকে সহায়তাকারী তৃষাকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর এএইচএম আদনান তফাদার বলেন, হৃদয় ভুক্তভোগী শিশুকে ধর্ষণ করে ও তৃষা ধর্ষণের সহায়তা করে। প্রাথমিকভাবে আসামিরা ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

এ জাতিকে কখনো বিভাজন করা সম্ভব নয় : রিজভী

আশুলিয়ায় ধর্ষক ও নারী পাচারকারী চক্রের দুই সদস্য গ্রেফতার

আপডেট সময় ০৯:২৬:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০