ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বাংলাদেশে ফেসবুক ডটকমডটবিডি ডোমেইন ব্যবহারে নিষেধাজ্ঞা

আকাশ আইসিটি ডেস্ক : 

ফেসবুক ডটকমডটবিডি নামে ডোমেইনটি বাংলাদেশে ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ফেসবুকের করা একটি মামলার প্রথম দিনের শুনানি শেষে এমন নির্দেশনা দিয়ে অন্তর্বতীকালীন আদেশ দিয়েছেন ঢাকা জেলা জজ আদালত।

একই সাথে এ বিষয়ে একটি শোকজ নোটিশও দেওয়া হয়েছে ডোমেইনটি রেজিস্ট্রি করা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। আগামী ১৫ দিনের মধ্যে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

আজ সোমবার (১৪ ডিসেম্বর) ঢাকা জেলা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরী এ নিষেধাজ্ঞা জারি করেন।
ফেসবুকের পক্ষে মামলা দায়েরকারী আইনজীবী ব্যারিস্টার মোকছেদুল ইসলাম বলেছেন, বাংলাদেশে ফেসবুক ডটকমডটবিডি নামে ডোমেইনটি স্থায়ীভাবে বন্ধ চেয়ে গত ২২ নভেম্বর ফেসবুক একটি মামলা দায়ের করে। এই মামলায় ৫০ হাজার ডলার ক্ষতিপূরণও দাবি করা হয়। ফেসবুক ডটকমডটবিডি ওয়েবসাইটটি বিক্রির জন্য ৬ মিলিয়ন (৬০ লাখ) ডলার দাম হাঁকা হয়।

এই মামলার শুনানি অনুষ্ঠিত হয় আজ। শুনানিতে ওই ডোমেইনটি যে প্রতিষ্ঠানটি রেজিস্ট্রেশন করেছে তাকে সেটি প্রাথমিকভাবে ব্যবহার বন্ধ করার আদেশ দেওয়া হয়েছে।

আগামী ৯ মার্চ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। আইনজীবী মোকছেদুল ইসলাম আরও বলেন, আগামী ১৫ দিনের মধ্যে বিবাদীদের লিখিত জবাব দাখিল করতে আদালত নির্দেশ দিয়েছেন।

মামলার নথিপত্র সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৪ জানুয়ারি বাংলাদেশে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদফতর থেকে ফেসবুক ডটকম নামটি নিবন্ধন করায় ফেসবুক কর্তৃপক্ষ। তবে এস কে শামসুল ইসলাম ২০১০ সালে ফেসবুক ডটকমডটবিডি নামে ডোমেইনটি বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কাছ থেকে বরাদ্দ নেন।

পরে তিনি ডোমেইনটি বিক্রির জন্য বিজ্ঞাপন দেন। বিষয়টি ফেসবুক কর্তৃপক্ষের নজরে আসে ২০১৬ সালে। এরপর ডোমেইনটি বন্ধ করার আইনি নোটিশ পাঠায় ফেসবুক। কিন্তু বন্ধ না করে এস কে শামসুল ইসলাম ডোমেইনটির দাম চান ৫১ কোটি টাকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলা-বরিশাল সেতুসহ ছয় দফা দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু

বাংলাদেশে ফেসবুক ডটকমডটবিডি ডোমেইন ব্যবহারে নিষেধাজ্ঞা

আপডেট সময় ০৫:২৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০