ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শীতে জিভে জল আনা দুধ খেজুর পিঠা

আকাশ নিউজ ডেস্ক: 

শীতকালে পিঠা খেতে কার না ভালো লাগে। সেটি যদি হয় দুধ খেজুর পিঠা, তবে তো কথাই নেই। নাম শুনলেই জিভে জল এসে যায়।

খুব সহজে ঘরেই তৈরি করতে পারেন সুস্বাদু এ পিঠা।

উপকরণ :

খামির জন্য, ময়দা ১ কাপ, নারিকেলের দুধ ১ কাপ, লবণ ১/৪ চা চামচ, ডিম ১টি ও ঘি ২ টেবিল চামচ।

দুধের সিরার জন্য :

দুধ ২ কাপ, চিনি ২ টেবিল চামচ, এলাচ ২টি।

প্রণালি :

পাত্রে নারিকেলের দুধ গরম করে চুলায় দুধের ভেতর ময়দা ও লবণ দিয়ে খামির বানাতে হবে। এবার চুলা বন্ধ করে খামির একটু ঠাণ্ডা হলে ঘি ও ফেটানো ডিম মিশিয়ে মথতে হবে।

ছোট ছোট বল বানিয়ে পিঁড়িতে রেখে বেলুন দিয়ে বেলে একটু লম্বা করে হাত দিয়ে পেঁচিয়ে মুখ চেপে লাগিয়ে দিন।

এবার অল্প তাপে ডুব তেলে লাল করে ভেজে নিন পিঠাগুলো। ২ কাপ দুধ জ্বাল দিয়ে ১ কাপ করে নিন।

এতে চিনি ও এলাচ দিয়ে নাড়ুন। চুলা বন্ধ করে এবার পিঠাগুলো দুধে দিয়ে ঢেকে রাখুন কমপক্ষে চার ঘণ্টা। পরিবেশনের সময় পিঠার ওপর দুধের সর দিয়ে পরিবেশন করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শীতে জিভে জল আনা দুধ খেজুর পিঠা

আপডেট সময় ১১:৫৩:০৪ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০