ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রো‌হিঙ্গা ইস্যু থেকে দৃষ্টি সরাতে চাইছে সরকার: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতনের বিরুদ্ধে জাতিসংঘ সোচ্চার হলেও সরকার ইস্যুটি থেকে দৃষ্টি সরানোর চেষ্টা করছে।

আজ মঙ্গলবার দুপু‌রে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ই‌নস্টি‌টিউশনে বিএন‌পির চেয়ারপারসন খা‌লেদা জিয়া ও সি‌নিয়র ভাইস চেয়ারম্যান তা‌রেক রহমা‌নের দশম কারামু‌ক্তি দিবস উপল‌ক্ষে আয়োজিত আলোচনা সভায় রিজভী এ মন্তব্য করেন। জাতীয়তাবাদী যুবদল এ আলোচনা সভার আয়োজন করে।

রিজভী ব‌লেন, ‘রো‌হিঙ্গা‌দের যে ঢল নে‌মে‌ছে, এ দেশে বাধ্য হ‌য়ে এসেছে উদ্বাস্তু হ‌য়ে, উদ্বাস্তু‌দের আশ্রয় দেওয়া মান‌বিকতা। অধিকাংশই মিয়ানমা‌র সরকা‌রের নির্যাত‌নের সমর্থন কর‌ছে না। এই দমননী‌তির বিরু‌দ্ধে সবাই সোচ্চার।’

সরকা‌রের বিরুদ্ধে দুঃশাস‌নের অভিযোগ এনে বিএন‌পির এই নেতা ব‌লেন, ‘রা‌ষ্ট্রের যে বন্দুক, সেটা আপ‌নি আপনার দ‌লের স্বা‌র্থে ব্যবহার কর‌ছেন। এত কিছু করার পরও মানু‌ষের মন থে‌কে জিয়া প‌রিবা‌রের নাম মু‌ছে দি‌তে পার‌ছেন না।’

গত শুক্রবার রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে বিএনপি আয়োজিত মানববন্ধনের বিষয়ে রিজভী বলেন, ‘মানববন্ধ‌নে মানু‌ষের ঢল দে‌খে সরকার আবার দি‌শেহারা। সরকার জিয়া প‌রিবা‌রের কাছ থে‌কে মানুষ‌কে সরা‌তে পার‌বে না। গত ক‌য়েক‌ দি‌নেই তা দেখা যা‌চ্ছে । নেতাকর্মী‌দের উপ‌স্থি‌তি বে‌ড়েই যা‌চ্ছে।’

আলোচনায় যুবদ‌লের সভাপ‌তি সাইফুল আলম নিরব ব‌লেন, সরকার তা‌রেক জিয়া‌কে ভয় পায় ব‌লেই ‌নির্যাতন ক‌রে শেষ কর‌তে চে‌য়ে‌ছিল। আলোচনায় অন্যদের মধ্যে উপ‌স্থিত ছি‌লেন বিএন‌পির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএন‌পির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুবদ‌লের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রো‌হিঙ্গা ইস্যু থেকে দৃষ্টি সরাতে চাইছে সরকার: রিজভী

আপডেট সময় ০৪:৫৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭