ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরায়েল ও ফ্রান্সের হয়ে গুপ্তচরবৃত্তি; ইরানে রুহুল্লাহ যামের ফাঁসি কার্যকর

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

গুপ্তচরবৃত্তির দায়ে আজ ইরানে একজনের ফাঁসি কার্যকর করা হয়েছে। এই গুপ্তচরের নাম হচ্ছে ‘রুহুল্লাহ যাম’। তিনি দখলদার ইসরায়েল, ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের গুপ্তচর সংস্থার হয়ে ইরান বিরোধী তৎপরতা চালাতেন বলে অভিযোগ রয়েছে

তার বিরুদ্ধে হাইকোর্টের দেওয়া ফাঁসির আদেশ বহাল রেখে কয়েক দিন আগে চূড়ান্ত রায় ঘোষণা করেছে ইরানের সুপ্রিম কোর্ট। এরপরই তার ফাঁসি কার্যকর করা হলো। ইরানে সহিংসতা ও বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘অমাদনিউজ’ নামের একটি টেলিগ্রাম চ্যানেল পরিচালনা করতেন ‘রুহুল্লাহ যাম’। বিদেশে বসে সেখানে নানা ধরণের গুজব প্রচার করতেন এই গুপ্তচর।

তিনি এসব অভিযোগ স্বীকার করেছেন এবং তার স্বীকারোক্তিমূলক বিভিন্ন বক্তব্য ইরানের টিভি চ্যানেলগুলোসহ গণমাধ্যমে প্রচারিত হয়েছে। রুহুল্লাহ যাম ইরানে বিশৃঙ্খলা ছড়াতে বিদেশি গুপ্তচর সংস্থাগুলোর কাছ থেকে অর্থ গ্রহণের কথাও স্বীকার করেছেন। গত বছর ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা বিভাগ তাকে আটক করতে সক্ষম হয়।

ফ্রান্স সরকার তাকে উচ্চ পর্যায়ের নিরাপত্তার ব্যবস্থা করেছিল বলে তিনি স্বীকার করেছেন। এরপরও তাকে আটক করতে সক্ষম হয় ইরানি গোয়েন্দারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইসরায়েল ও ফ্রান্সের হয়ে গুপ্তচরবৃত্তি; ইরানে রুহুল্লাহ যামের ফাঁসি কার্যকর

আপডেট সময় ০৫:৪৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০