ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিজ দেশেও বর্ণবাদের প্রাচীর ইসরাইলের: সৌদি যুবরাজ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবের সাবেক গোয়েন্দাপ্রধান যুবরাজ তুর্কি আল-ফয়সাল ইহুদিবাদী ইসরাইলের কঠোর সমালোচনা করে বলেছেন, নিজ দেশেও বর্ণবাদের প্রাচীর তৈরি করে রেখেছে ইসরাইল।

দেশটিতে ইহুদি ছাড়া অন্য ধর্মের অনুসারীরা রাষ্ট্রীয় বৈষম্যের স্বীকার বলেও তিনি অভিযোগ করেন। খবর টাইমস অব ইসরাইলের।

সম্প্রতি বাহরাইন সম্মেলনে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজির সামনে ইহুদিবাদী দেশটির সমালোচনা করেন সৌদি এ যুবরাজ।

ইজরাইলকে সাম্রাজ্যবাদী, দখলদার ও স্বঘোষিত ইহুদি রাষ্ট্র উল্লেখ করে যুবরাজ তুর্কি আল-ফয়সাল বলেন, গোটা ফিলিস্তিনিকে তারা এখন একটি কারাগারে পরিণত করেছে।

একের পর এক ফিলিস্তিনি ভূমি দখল করে তারা অবৈধ ইহুদি বসতি নির্মাণ করছে। পশ্চিমতীর ও জেরুজালেমে ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে।

প্রতিবাদ করলেই গুলি করে ফিলিস্তিনিদের হত্যা করছে। তাদের অত্যাচার থেকে রেহাই পাচ্ছে না নারী-শিশু এবং বৃদ্ধরাও।

এমনকি ইসরাইলি আরবরাও দেশটিতে বর্ণবৈষম্যের শিকার হচ্ছেন বলেও তিনি ইহুদিবাদী দেশটির কঠোর সমালোচনা করেন।

মিসর, জর্ডানের পর সম্প্রতি বাহরাইন, আমিরাত এবং মরক্কোও ইসরাইলকে স্বীকৃতি দেয়। স্বীকৃতি দিতে ইহুদিবাদী দেশটি চাপে রেখেছে সৌদি আরব এবং পাকিস্তানকেও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নিজ দেশেও বর্ণবাদের প্রাচীর ইসরাইলের: সৌদি যুবরাজ

আপডেট সময় ১২:৫৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০