ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ভারত মহাসাগরে ১২০ যুদ্ধজাহাজ মোতায়েনের কারণ জানালেন বিপিন রাওয়াত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ভারত মহাসাগরীয় অঞ্চলে বিভিন্ন দেশের ১২০-টিরও বেশি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। শুক্রবার এমনই দাবি করলেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত।

‘ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আধিপত্যের প্রতিযোগীতা’ বিষয়ক এক আলোচনা সভায় তিনি জানান, বিভিন্ন উদ্দেশ্যেই গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক জলপথে এতগুলো রণতরী অবস্থান নিয়েছে। এর অন্যতম কারণ নৌ-বাণিজ্যের সুরক্ষা।

জেনারেল রাওয়াত বলেন, ‘এই অঞ্চলের অধিকাংশ দেশই আর্থিক পরিস্থিতি পুনরুদ্ধারের জন্য উন্নত নৌ যোগাযোগ পরিকাঠামো গড়ে তুলতে সক্রিয়। সেই উদ্দেশ্য এই অঞ্চলে ভূ-রাজনৈতিক প্রভাব বাড়াতে ওই বাড়তি শক্তি সন্নিবেশ করেছে আঞ্চলিক শক্তিগুলো।’

জেনারেল বিপিন রাওয়াতের বক্তৃতায় ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সাম্প্রতিককালে চীনের প্রভাব বৃদ্ধির প্রসঙ্গও এসেছে। সেই সঙ্গে জানিয়েছেন, সামরিক শক্তিপ্রদর্শনের প্রতিযোগিতার জেরে ওই অঞ্চলের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। চীনের নাম না করে তার মন্তব্য, ‘‘এই আবহে আঞ্চলিক শক্তিগুলোর সামরিক সমন্বয় বাড়ানো প্রয়োজন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারত মহাসাগরে ১২০ যুদ্ধজাহাজ মোতায়েনের কারণ জানালেন বিপিন রাওয়াত

আপডেট সময় ১১:১৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০