ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বপ্নের পদ্মা সেতু দৃশ্যমান, প্রধানমন্ত্রীকে মাশরাফির ধন্যবাদ

আকাশ নিউজ ডেস্ক:

৪১তম স্প্যান বসানোর মধ্য দিয়ে স্বপ্নের পদ্মা সেতু দৃশ্যমান হলো। যার অপেক্ষায় স্বপ্ন বুনেছে বাংলার মানুষ।

বিশ্ব আজ দেখতে পেলো পৃথিবীর ১১তম দীর্ঘ সেতুর মূল কাঠামো। যার মাধ্যমে যুক্ত হলো পদ্মা নদীর দুই পাড়ের মানুষ। এ গর্ব পুরো বাংলাদেশের। আজ পুরো জাতি এই মাহেন্দ্রক্ষণটি উদযাপন করছে।

দীর্ঘদিনের এই স্বপ্ন পূরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছেন দেশবাসী। এবার এই তালিকায় যোগ দিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক সফলতম অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে তিনি লিখেছেন, ‘স্বপ্ন মানুষ ঘুমিয়েই দেখে, কিন্তু যে স্বপ্ন মানুষ জেগে জেগে দেখে সে স্বপ্ন তাকে আর ঘুমাতে দেয় না। আজ স্বপ্ন পূরণ হলো। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেএী শেখ হাসিনা। ‘

শত বাধা উপেক্ষা করে নিজস্ব অর্থায়নে তৈরি হলো এই স্বপ্নের পদ্মা সেতু। সেতুর উপর দিয়ে চলাচল এখন সময়ের ব্যাপার মাত্র। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর ১২ ও ১৩ নম্বর পিলারের উপর বসানো হয়েছে ৪১তম অর্থাৎ সর্বশেষ স্প্যানটি। পদ্মা নদীতে এখন দৃশ্যমান পদ্মা সেতুর ৬.১৫ কিলোমিটার। এর মধ্য দিয়ে প্রমত্তা পদ্মার সঙ্গে যুদ্ধ করে নদীগর্ভে পিলার স্থাপন এবং তার উপর স্প্যান বসানোর চ্যালেঞ্জিং কাজ সম্পন্ন হয়েছে। এর পর পরই মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, ২০২২ সালের জুন মাসের মধ্যে পদ্মা সেতু চালু হবে।

স্বপ্নের এই সেতু নির্মাণের চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা তিন মেয়াদে থাকা এই সরকারের প্রথম মেয়াদেই পদ্মা সেতু নির্মাণের কাজ হাতে নেওয়া হয়। সরকারের এই উদ্যোগ শুরুতেই আন্তর্জাতিক চ্যালেঞ্জের মুখে পড়ে। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন প্রত্যাহার করে নেয়। এরপর বিষয়টি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেন নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু হবে। নিজেদের টাকায় শুরু হয় পদ্ম সেতু বাস্তবায়নের কাজ। শেখ হাসিনার এই সাহসী ঘোষণা এবং বাস্তবায়নে চ্যালেঞ্জ গ্রহণ জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রসংশিত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বপ্নের পদ্মা সেতু দৃশ্যমান, প্রধানমন্ত্রীকে মাশরাফির ধন্যবাদ

আপডেট সময় ১১:৫৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০