ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে হেঁটে ৪৫০ কিলোমিটার পথ পাড়ি!

আকাশ নিউজ ডেস্ক: 

লকডাউনে সকলেই যে বাড়িতে থাকাটা খুব উপভোগ করেছেন, তা কিন্তু নয়। প্রিয়জনদের সঙ্গে ঝগড়া, মন কষাকষিতে অনেকেই ব্যস্ত। সেরকমই একজন ইতালির এক তরুণ স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ৪৫০ কিলোমিটার পথ হেঁটে পাড়ি দেন। শেষ পর্যন্ত আটক হন পুলিশের হাতে। কারণ ইতালিতে করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধের জন্য রাতে কারফিউ জারি হয়েছে। সেই লকডাউন বিধি ভেঙে জরিমানাও গুনতে হল তাকে।

ইতালির পুলিশ ওই তরুণমের নাম প্রকাশ করেনি। জানা গেছে, ওই তরুণ উত্তর ইতালির কোমোর বাসিন্দা। কিছুদিন আগে তার স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। রাগের মাথায় বাড়ি থেকে বের হয়ে যান। হাঁটতে শুরু করেন। এভাবেই সাত দিন হেঁটে ফেলেন। রাগের কারণে কিছুই হুঁশ ছিল না। পথে লোকে যা দিয়েছেন, তাই খেয়েই কাটিয়েছেন।

শেষে ক্লান্ত, অবসন্ন অবস্থায় রাগ পড়ে যায়। তরুণ জানতে পারেন, তিনি অ্যাড্রিয়াটিক উপকূলে ছোট্ট শহর ফানোতে রয়েছেন। গত সাতদিনে ৪৫০ কিলোমিটার হেঁটে ফেলেছেন। যখন এসব বোঝেন, তখন মধ্যরাত । পুলিশ দেখতে পেয়ে তাকে আটক করে নিয়ে যায়।

তাকে জেরা করে সব জানতে পারে পুলিশ। কোমোতে খোঁজ নিয়ে দেখা যায়, তার স্ত্রী সেখানে স্বামীর নিখোঁজ হওয়ার অভিযোগ লিখিয়েছেন। এরপর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে পুলিশ। তিনি ফানোতে এসে স্বামীকে নিয়ে যান। করোনা বিধি ভাঙার জন্য ৪০০ ইউরো জরিমানা হয়েছে তার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে হেঁটে ৪৫০ কিলোমিটার পথ পাড়ি!

আপডেট সময় ১০:২৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০