ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী খামেনির প্রভাব প্রজন্ম থেকে প্রজন্ম মনে রাখবে: পাকিস্তানের প্রধানমন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা, মানতে হবে সব হাসপাতালকে জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল

বগুড়ায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থী বিজয়ী

আকাশ জাতীয় ডেস্ক:  

বগুড়ার শেরপুরে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী নাছরিন আক্তার পুটি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণের পর গণনা শেষে রাত আটটায় সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন এই ফলাফল ঘোষণা করেন।

উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উপনির্বাচনে বিজয়ী বিএনপির দলীয় মনোনীত প্রার্থী নাছরীন আক্তার পুটি ধানের শীষ প্রতীক নিয়ে ২১ হাজার ১৬৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রার্থী স্বতন্ত্র প্রার্থী নাজনীন পারভীন পদ্মফুল প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৩২৬ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী শিল্পী বেগম কলস প্রতীকে ২ হাজার ২২৩ ভোট ও ফিরোজা বেগম প্রতীক ফুটবল পেয়েছেন ১ হাজার ৪৮ ভোট।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এই উপনির্বাচন সম্পন্ন হয়। পৌরসভাসহ উপজেলার দশটি ইউনিয়নে মোট ৯৮টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা

বগুড়ায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থী বিজয়ী

আপডেট সময় ০৯:৪৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০