ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মন্দির নির্মাণে কোটি টাকার জমি দান মুসলিম ব্যবসায়ীর

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের বেঙ্গালুরুর এক মুসলিম ব্যবসায়ী মন্দির সংস্কারের জন্য তার জমির কিছু অংশ দান করেছেন। যে খবর দেশটির সোশ্যাল মিডিয়ায় আসার পর বেশ প্রশংসিত হয়েছে।

বেঙ্গালুরুতে কাদুগোদীর বাসিন্দা ওই মুসলিম ব্যবসায়ী বেঙ্গালুরু-হোসকোট হাইওয়ের কাছে হিন্দু মন্দির পুনর্নির্মাণের জন্য তার কিছু জমি দান করেছেন। যার আনুমানিক মূল্য ৮০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় কোটি টাকার কাছাকাছি )।বেঙ্গালুরু পল্লীর ভালাগেরেপুরার ছোট হনুমান মন্দিরের কাছে প্রায় তিন একর জমির মালিক ৬৫ বছরের ওই মুসলিম ব্যবসায়ী।

সংবাদ মাধ্যমকে ওই ব্যবসায়ী বলেন, ‘আমি অনেক নারীকে মন্দিরে এসে প্রার্থনা করার জন্য ভিড়ে গুঁতোগুঁতি করতে দেখতাম। ছয় মাস আগে যখন গ্রামবাসীরা মন্দিরটি সংস্কার করার সিদ্ধান্ত নিয়েছিল তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার জমির একটি ছোট অংশ ছেড়ে দেব। এখানে তৈরি হওয়া মন্দিরে বসে শান্তিতে প্রার্থনা করতে পারবেন।’

ছয় মাস আগে যখন মন্দিরের ট্রাস্টিরা মন্দিরটি সংস্কারের জন্য তার কাছে সাহায্য চেয়েছিলেন, তখন তিনি সেই প্রস্তাব শুনে খুব খুশি হয়েছিলেন। এই গোটা ঘটনা মন কেড়েছে নেটপাড়ার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মন্দির নির্মাণে কোটি টাকার জমি দান মুসলিম ব্যবসায়ীর

আপডেট সময় ০১:৪৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০