ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

আমেরিকার নতুন সরকারের উচিত অতীতের ভুল সংশোধন করা : ইরান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন সরকারের উচিত অতীত ভুল সংশোধন করা এবং পরমাণু সমঝোতায় দেয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা। আজ মন্ত্রিপরিষদের বৈঠকে তিনি এ কথা বলেন।

রুহানি বলেন, ইউরোপীয় দেশগুলোও পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতিগুলো ঠিকমতো মেনে চলেনি।

তিনি আরও বলেন, এটা নতুন কোনো পদক্ষেপ নয়। সমঝোতায় স্বাক্ষরকারী অন্য পক্ষ প্রতিশ্রুতি মেনে না চলার কারণে ইরানও তার প্রতিশ্রুতি বাস্তবায়ন হ্রাসের যে সিদ্ধান্ত নিয়েছে তারই অংশ হিসেবে এটা করা হয়েছে। এটি নতুন কোনো সিদ্ধান্ত নয়।

করোনাভাইরাস মহামারির সময়ও ইরানি জনগণের সঙ্গে মার্কিন সরকারের অন্যায় আচরণের তীব্র সমালোচনা করেন রুহানি।

তিনি বলেন, আমেরিকার বর্তমান শাসক গোষ্ঠী করোনার মধ্যেও ইরানি জনগণকে কষ্ট দিয়েছে, নির্দয় আচরণ করেছে।

রুহানি আরও বলেন, আগামী ফার্সি বছরে দৈনিক ২৩ লাখ ব্যারেল জ্বালানি তেল বিক্রির জন্য প্রস্তুতি নিয়েছে সরকার। তবে নতুন বাজেটকে তেল বিক্রির অর্থের ওপর নির্ভরশীল করা হয়নি। তেল বিক্রি থেকে অর্জিত অর্থ ব্যয় করা হবে দেশের নানা ক্ষেত্রের উন্নয়নমূলক কাজে।

২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বের হয়ে গিয়ে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছেন। ইরানকে ওষুধ ও টিকা আমদানির ক্ষেত্রেও বাধা দিচ্ছে ট্রাম্প প্রশাসন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

আমেরিকার নতুন সরকারের উচিত অতীতের ভুল সংশোধন করা : ইরান

আপডেট সময় ১১:৫৮:০০ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০