ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুই ইউপির ভোট স্থগিত, কাল ১০ উপজেলা ও ৫ পৌরসভার ভোট

আকাশ জাতীয় ডেস্ক:  

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার নবগঠিত দক্ষিণ উলানিয়া ও উত্তর উলানিয়া ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) আশাদুল হক এ তথ্য জানান।

তিনি জানান, হাইকোর্ট বিভাগে এ সংক্রান্ত রিট পিটিশন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ ইউনিয়ন দুইটির নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার এ ইউনিয়ন দুটিতে ভোটগ্রহণের দিন ধার্য ছিল।

এদিকে, বৃহস্পতিবার ১০টি উপজেলা পরিষদে বিভিন্ন পদে উপ-নির্বাচন, পাঁচটি পৌরসভা ও চারটি ইউনিয়নে সাধারণ এবং সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

১০ উপজেলা পরিষদে বিভিন্ন পদে উপ-নির্বাচন : বগুড়ার শেরপুর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান, নওগাঁর রাণীনগরে চেয়ারম্যান, পাবনার ঈশ্বরদী ও বেড়ায় চেয়ারম্যান, সাতক্ষীরার দেবহাটায় চেয়ারম্যান, যশোরের বাঘারপাড়ায় চেয়ারম্যান ও সদরে মহিলা ভাইস চেয়ারম্যান, রাজবাড়ীর গোয়ালন্দে চেয়ারম্যান, নোয়াখালীর বেগমগঞ্জে চেয়ারম্যান এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

যে পাঁচ পৌরসভায় সাধারণ নির্বাচন : ফরিদপুরের ফরিদপুর ও মধুখালী, মাদারীপুরের রাজৈর, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা।

চার ইউনিয়নে সাধারণ নির্বাচন : কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা, বন্দবেড় ও চর শোলমারী এবং রাঙামাটির বিলাইছড়ির বড়থলি ইউনিয়ন।

সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন : ময়মনসিংহের নান্দাইলের জাহাঙ্গীরপুর, নরসিংদীর মনোহরদীর গোতাশিয়া, শরিয়তপুর ভেদরগঞ্জের ডিএমখালি, মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল, হবিগঞ্জ সদরের রাজিউড়া, কুমিল্লা মুরাদনগরের রামচন্দ্রপুর উত্তর ও রাঙ্গামাটি পর্বত্য জেলার সদর উপজেলার মগবান উপজেলা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট এলাকায় ভোটের দিন যেসব প্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে সেগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং অন্যান্য দপ্তর/ সংস্থা/ প্রতিষ্ঠানে কর্মরতদের ভোটারধিকার প্রয়োগের সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুই ইউপির ভোট স্থগিত, কাল ১০ উপজেলা ও ৫ পৌরসভার ভোট

আপডেট সময় ০৪:১৯:৪১ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০