ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

মার্কিন নেতৃত্বাধীন বিশ্বব্যবস্থার কাছে আত্মসমর্পণ করবে না রাশিয়া ও চীন: ল্যাভরভ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশ এবং চীন পশ্চিমা চাপের কাছে কখনও নতি স্বীকার করবে না এবং মার্কিন ও পশ্চিমা মিত্রদের নেতৃত্বাধীন বিশ্বব্যবস্থা মেনে নেবে না।

মঙ্গলবার ল্যাভরভ বলেন, “আমার কোনও সন্দেহ নেই যে, পশ্চিমারা এককেন্দ্রিক বিশ্বব্যবস্থা পুনর্বহালের চেষ্টা করছে কিন্তু এই ধরনের বিশ্বব্যবস্থা রাশিয়া এবং চীন কখনও মেনে নেবে না।”

রাশিয়ার বার্তাসংস্থা তাস এই খবর দিয়েছে।
ল্যাভরভ বলেন, পশ্চিমারা এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা চালুর চেষ্টা করছে। দিল্লি এবং মস্কোর মধ্যকার সহযোগিতা যাতে দুর্বল হয় সেজন্য ভারতের ওপর চাপ সৃষ্টি করেছে। পাশাপাশি তারা ভারতকে চীনের বিরুদ্ধে সংঘাতে জড়িয়ে পড়ার জন্য চাপাচাপি করছে।

ল্যাভরভ স্পষ্ট করে বলেন, রাশিয়া ও ভারতের মধ্যকার প্রযুক্তিগত এবং সামরিক সহায়তা বাতিল করার জন্য নয়াদিল্লির ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে আমেরিকা। এছাড়া, পশ্চিমা দেশগুলো ভারতকে চীন-বিরোধী যুদ্ধে জড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে। এজন্যই তারা ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি চালু করেছে এবং নাটকীয়ভাবে মস্কো-দিল্লির মধ্যকার অংশীদারিত্বকে দুর্বল করার চেষ্টা করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

মার্কিন নেতৃত্বাধীন বিশ্বব্যবস্থার কাছে আত্মসমর্পণ করবে না রাশিয়া ও চীন: ল্যাভরভ

আপডেট সময় ০২:০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০