ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী খামেনির প্রভাব প্রজন্ম থেকে প্রজন্ম মনে রাখবে: পাকিস্তানের প্রধানমন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা, মানতে হবে সব হাসপাতালকে জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল

ধর্ষণে ব্যর্থ হয়ে গরম দুধে ঝলসে দিল শিক্ষিকার মুখ

আকাশ জাতীয় ডেস্ক:  

কুমিল্লার হোমনায় স্থানীয় এক কিন্ডার গার্ডেনের শিক্ষিকাকে গণধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এলাকার ৬ যুবকের বিরুদ্ধে। ধর্ষণে ব্যর্থ হয়ে তারা চুলা থেকে তার ওপর গরম দুধ ঢেলে দিয়ে তার চেহারা ঝলসে দেয়।

রোববার উপজেলার একটি গ্রামে এ ঘটনার পর সোমবার রাতে থানায় অভিযোগ দিয়েছেন ওই শিক্ষিকা।

জানা গেছে, গত রোববার এ শিক্ষিকাকে ঘরে একা পেয়ে ৬ যুবক তাকে গণধর্ষণের চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে চুলা থেকে তার ওপর গরম দুধ ঢেলে দিয়ে তার চেহারা ঝলসে দেয়। এতে তিনি আহত হলে তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় শিক্ষিকা বাদী হয়ে সোমবার রাতে একই গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে বেদন মিয়া (৫০), বাসার মিয়ার ছেলে ইমন মিয়া (২০) রাকিব ও শিমন মিয়া (১৯), রব মিয়ার ছেলে আলমগীর হোসেন (১৮), সুলতান মিয়ার ছেলে নূরনবীর (২০) নাম উল্লেখ করে হোমনা থানায় অভিযোগ দাখিল করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভুক্তভোগী শিক্ষিকা যুগান্তর প্রতিনিধিকে বলেন, রোববার আমি রান্নাঘরে পাক করতে ছিলাম। সকাল সাড়ে ৮টার দিকে আমার প্রতিবেশী বেদন মিয়া ও ইমন মিয়া, শিমন মিয়া, আলমগীর নুরনবী ও রাকিব মিয়া ঘরে ঢুকে একা পেয়ে আমাকে পিছন থেকে ঝাপটে ধরে। তাদের সঙ্গে আমার ধস্তাধস্তি শুরু হয়। পরে তারা আমাকে মারধর করে আমার জামা কাপড় ছিঁড়ে ফেলে শ্লীলতাহানি করে ও আমাকে ধর্ষণের চেষ্টা চালায়। আমার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে চুলা থেকে গরম দুধের পাতিল আমার ওপর ছুঁড়ে মেরে পালিয়ে যায়। এতে আমার মুখ ঝলসে যায়।

হোমনা থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর রসুল বলেন, শিক্ষিকার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা

ধর্ষণে ব্যর্থ হয়ে গরম দুধে ঝলসে দিল শিক্ষিকার মুখ

আপডেট সময় ০৮:৪৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০