ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতে ছিলেন ক্রাইস্টচার্চ হামলাকারী, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ নিউজিল্যান্ড পুলিশের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

গত বছর নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলাকারী ব্রেন্টন টেরেন্ট একটা সময় ভারতে এসেছিলেন। শুধু এসেছিলেন বললে ভুল হবে। তিনি তিন মাস ভারতেই ছিলেন। কিছুদিন আগেই নিউজিল্যান্ডের পুলিশ এই তথ্য জানিয়েছে। আসলে টেরেন্ট সম্পর্কে একাধিক তথ্য অনুসন্ধানে নেমেছিল পুলিশ। তখনই তারা জানতে পারেন, মূলত অস্ট্রেলিয়ার বাসিন্দা টেরেন্ট তিন মাস ভারতে ছিলেন। খবর জি নিউজের।

১৫ মার্চ ২০১৯ ক্রাইস্টচার্চের মসজিদে ভয়াবহ হামলা করেছিল টেরেন্ট। সেখানে পাঁচজন ভারতীয়সহ মোট ৫১ জন সেই হামলায় প্রাণ হারিয়েছিলেন। সেই হামলার ফেসবুক লাইভ করেছিল সে। এমনকী ধরা পড়ার পর সেই ভয়াবহ হামলা নিয়ে তার বিন্দুমাত্র অনুশোচনা ছিল না।

সেই সময় নিউজিল্যান্ডে সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। অল্পের জন্য সেই হামলা থেকে রক্ষা পান বাংলাদেশের ক্রিকেটাররা। নিউজিল্যান্ড শান্তিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি। ফলে সেখানে এমন ভয়াবহ ঘটনার পর হইচই পড়ে গিয়েছিল। বহু মানুষ এই হামলায় গুরুতর আহত হয়েছিলেন। মসজিদে নামাজ আদায় করতে আসা মুসলিমদের উপর নির্বিচারে গুলি চালিয়েছিলেন টেরেন্ট।

পুলিশ জানিয়েছে, ৩০ বছর বয়সী টেরেন্ট জিমে প্রশিক্ষক হিসাবে কাজ করতেন। ২০১২ সালে চোট লাগার পর সেই চাকরি তিনি ছেড়ে দেন। তার পর আর তিনি কোনও কাজ করেননি। ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত বিশ্বের বহু দেশে ঘুরে বেড়িয়েছে টেরেন্ট। ১৮ মাস ধরে খোঁজ-খবর, তদন্ত করে একের পর এক তথ্য বের করেছে পুলিশ। তবে পুলিশের পক্ষে জানানো হয়েছে, কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে টেরেন্ট যুক্ত ছিল না। শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের উপর ক্ষোভ থেকেই সেই ভয়ানক হামলা চালিয়েছিল সে। তার জন্য নিজের উদ্যোগে ট্রেনিং নিয়েছিল টেরেন্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভারতে ছিলেন ক্রাইস্টচার্চ হামলাকারী, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ নিউজিল্যান্ড পুলিশের

আপডেট সময় ০৮:৩৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০