ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

মাস্ক না পরলে ধরে নিয়ে করোনার ওপর রচনা লেখাচ্ছে পুলিশ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

লকডাউন উঠে যাওয়ার পর থেকে ভারতের বিভিন্ন রাজ্যের মানুষের মধ্যেই কোভিড সচেতনতা নিয়ে উদাসীনতা দেখা দিয়েছে। মুখে মাস্ক পরা, দূরত্ব বজায় রাখা, হাতে স্যানিটাইজার দেওয়া কিংবা সাবান দিয়ে ভাল করে হাত ধোয়ার মতো সাবধানতা থেকে দূরে সরে যাচ্ছেন মানুষ ক্রমেই।

আর সেই কারণেই অসাবধানতার কারণে অনেক জায়গায় মানুষ নতুন করে কোভিড আক্রান্ত হচ্ছেন। সেটা রুখতেই মাস্ককে বাধ্যতামূলক করতে একেক রাজ্য সরকার একেক রকমের নিয়ম করছে। এবার ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে নিয়ম একেবারেই অভিনব। মাস্ক না পরে রাস্তায় কাউকে বেরতে দেখলে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে এবং তাকে কোভিড-১৯-এর উপর রচনা লিখতে দিচ্ছে।

এতে একদিকে যেমন উদাসীন নাগরিককে শাস্তি দেওয়া যাবে, তেমনই কোভিড সচেতনতারও প্রসার ঘটবে বলে মনে করছে প্রশাসন। গোয়ালিয়রের জেলাশাসক কৌশলেন্দ্র বিক্রম সিং জানিয়েছেন, এই পদ্ধতি অবলম্বন করা হচ্ছে যাতে মহামারির প্রসার কমানো যায়। কাউকে মাস্কবিহীন হয়ে রাস্তায় ঘুরতে দেখলে তাকে মুক্ত সংশোধনাগারে পাঠানো হচ্ছে। সঙ্গে রচনা লেখার শাস্তি দেওয়া হবে সচেতনতা বৃদ্ধির জন্য।

গত শনিবারই রাস্তায় আচমকা টহল দিয়ে পুলিশ মাস্কবিহীন ২০ জনকে আটক করেছে। তাদেরকে প্রথমে ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়ামে ওপেন জেলে নিয়ে যাওয়া হয়। তারপর রচনা লিখতে দেওয়া হয় কোভিড-১৯ নিয়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

মাস্ক না পরলে ধরে নিয়ে করোনার ওপর রচনা লেখাচ্ছে পুলিশ

আপডেট সময় ০৭:১৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০