ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ঠাকুরগাঁওয়ে বিএসএফ’র গুলিতে ‍দুই বাংলাদেশি নিহত

আকাশ জাতীয় ডেস্ক:  

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বেতনা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোর ৫টার সময় হরিপুর উপজেলার বেতনা সীমান্তের ২৬৭নং পিলারের নিকট এ ঘটনা ঘটে বলে জানান বড়পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম।

নিহতরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের আবদুল মজিদের ছেলে রবিউল ইসলাম (২১) ও হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের মৃত ভাকু মোহাম্মদের ছেলে নাজির উদ্দিন (৩০)।

চেয়ারম্যান জানান, ভোরবেলা রবিউলসহ কয়েকজন বেতনা সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গেলে বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে আহত হন তারা। পরে আহত অবস্থায় বাংলাদেশে ফেরত আসে। পরিবারের সদস্যরা আহতদের নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে দু’জনেই মারা যান।

বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে বিএসএফ’র গুলিতে ‍দুই বাংলাদেশি নিহত

আপডেট সময় ০২:১৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০