ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রকাশ্যে ধূমপান তরুণীর, ক্ষোভ ঝাড়ল পাবলিক! (ভিডিও ভাইরাল)

আকাশ নিউজ ডেস্ক:  

ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এছাড়া দেশে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ। ধরা পড়লে শাস্তিযোগ্যও বটে। সেই শাস্তি দেয়ার জন্য সুনির্দিষ্ট কর্তৃপক্ষ আছে। কিন্তু প্রকাশ্য দিবালোকে এক তরুণীকে ধূমপান করতে দেখে যাচ্ছেতাই ভাষায় গালাগাল করে, ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া চরম অসভত্যা মনে করছেন অনেকেই! কেউ কেউ বলছেন, এর মাধ্যমে মেয়েটি যদি কোন অন্যায় করেও থাকেন তার জন্য প্রশাসন দেখবে। পাবলিক কেন প্রকাশ্য দিবালোকে যাচ্ছেতাই ব্যবহার করলো?

ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একজোড়া কপোত-কপোতী কোনো এক উদ্যানে বসে আড্ডা দিচ্ছে আর ধূমপান করছে। তাদের লক্ষ্য করে তেড়ে যায় শার্ট-প্যান্ট পরা এক ব্যক্তি। তার পিছু নেয় আরও কয়েকজন। শুরু থেকেই মোবাইল ক্যামেরায় ভিডিও ধারণ করা হচ্ছিল। দ্রুতই তামাশা দেখতে আরও অনেক মানুষ জড়ো হয়ে যায়।

অতঃপর সেই তরুণ-তরুণীকে উদ্দেশ্য করে জনৈক ব্যক্তির নেতৃত্বে গালিগালাজ শুরু হয়। প্রকাশ্যে ধূমপান করাটা তাদের কাছে সমস্যা নয়, সমস্যা হলো একজন মেয়ে ধূমপান করছে সেটা! এটাই ছিল তাদের প্রশ্ন।

এদিকে, ঘটনার পর পর নেটিজেনরা মন্তব্য করছেন। ধূমপান করা কোনো অবস্থাতেই ঠিক নয়; কিন্তু এভাবে ধূমপানের জন্য কোনো নারী বা পুরুষকে হেয় করার সুযোগ নেই। আর ভিডিও করা আরও মারাত্মক অপরাধ।

এদিকে, এমন ভিডিও দেখে সোশ্যাল সাইট উত্তাল হয়ে উঠেছে। ব্লগার নিঝুম মজুমদার লিখেছেন, ‘যেই মেয়েটা ধূমপান করছিলেন তাকে আমার যথেষ্ঠ সাহসী মনে হয়েছে। এতো এতো ঘিরে ধরা কাপুরুষ দেখেও মেয়েটা সাহস নিয়ে কথা বলেছে দেখে আমার ভালো লেগেছে।…মেয়েটা চলে আসা প্রথাতে একটা সজোরে লাথি মেরেছে দেখে আনন্দে মনটা ভরে গেল। জয়টা মেয়েটার-ই হয়েছে।’

এক পুলিশ কর্মকর্তা লিখেছেন, সিগারেট খাওয়া খারাপ, সিগারেট খেলে ফুসফুস নষ্ট হয় কিন্তু একটা মেয়ে সিগারেট খেলে সরাসরি আমরা ওই মেয়েটা কে খারাপ বলি। আমাদের মানসিকতার পরিবর্তন দরকার। আমরা এমন কেন???

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রকাশ্যে ধূমপান তরুণীর, ক্ষোভ ঝাড়ল পাবলিক! (ভিডিও ভাইরাল)

আপডেট সময় ১১:১৩:৪১ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০