ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক সীমান্তে ৭ জনকে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার সবকিছু করবে: মাহদী আমিন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২ হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী দেশ হোক সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল: প্রধানমন্ত্রী

ইমরানের বাবা আর নেই

অাকাশ বিনোদন ডেস্ক:

জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল আজ বাবাকে হারিয়েছেন। আজ বেলা ১টা ২০ মিনিটে ইমরানের বাবা মোজাম্মেল হক (৬০) মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, মোজাম্মেল হক দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগে ভুগছিলেন। আজ দুপুরে রাজধানীর বেইলি রোডের বাসায় বুকে ব্যথা অনুভব করেন। মনোয়ারা হাসপাতালের একজন চিকিৎসককে বাসায় নিয়ে আসা হয়। এরপর চিকিৎসকের পরামর্শে তাঁকে দ্রুত হাসপাতালে আনার পর ইসিজি করা হয়। জরুরি বিভাগ থেকে জানানো হয়, মোজাম্মেল হক মারা গেছেন।

তিনি স্ত্রী, সন্তান, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাবার আত্মার শান্তি কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন ইমরান। তিনি জানিয়েছেন, আজ প্রথম জানাজা হবে কাকরাইলে সার্কিট হাউস মসজিদে। যাত্রাবাড়ীর কোনাপাড়ায় হবে দ্বিতীয় জানাজা। আগামীকাল বুধবার সকালে শরীয়তপুরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইমরানের বাবা আর নেই

আপডেট সময় ০৯:৫৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭