ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্ষমতা ছাড়ছেন খোমেনি! কে হচ্ছেন ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

শারীরিক অসুস্থতার জেরে ক্ষমতা ছাড়ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি। সম্প্রতি এমনই খবর প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। তারপর থেকেই জল্পনা শুরু হয়েছে যে নিজের জায়গায় ছেলে মোজতাবা খামেনিকেই ইরানের সর্বোচ্চ নেতার আসনে বসাচ্ছেন তিনি। জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে এ খবর জানায়।

শনিবার রাতে এই বিষয়ে একটি টুইট করেন ইরানের এক সাংবাদিক মোমাবাদ আওয়াজে। তাতে তিনি উল্লেখ করেন, দেশের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির বর্তমানে ৮১ বছর বয়স। তার স্বাস্থ্যের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। গত শুক্রবার ইরানের রাষ্ট্রপতি হাসান রৌহানির আয়াতোল্লা আলি খামেনির সঙ্গে দেখা করার কথা ছিল। কিন্তু, আচমকা সর্বোচ্চ নেতার শরীর খারাপ হওয়ায় সেই বৈঠক বাতিল করা হয়। খামেনির স্বাস্থ্যের বিষয়টি নিয়ে চিন্তায় রয়েছে গোটা ইরান। এ কারণেই তার ছেলে ৫১ বছর বয়সী মোজতাবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতার পদে বসানোর প্রস্তুতি শুরু হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালে অন্ত্রের ক্যান্সার হওয়ার কারণে একটি অপারেশন হয়েছিল ইরানের সর্বোচ্চ নেতার। তারপর থেকেই তার বিষয়ে খুব একটা খোঁজ-খবর পাওয়া যায় না। বেশিরভাগ সময়ই লোকচক্ষুর অন্তরালে থাকেন তিনি। ফলে তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে রহস্য তৈরি হয়েছে। এদিকে ইরানের সর্বোচ্চ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহর গুপ্তহত্যার পর দেশজুড়ে উত্তেজনা তৈরি হয়েছে। যেকোনও মুহূর্তে যুদ্ধও লাগার সম্ভাবনাও রয়েছে। সেই কারণেই মোজতাবা খামেনিকে খুব দ্রুত ক্ষমতায় বসানোর চেষ্টা করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ক্ষমতা ছাড়ছেন খোমেনি! কে হচ্ছেন ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা

আপডেট সময় ১০:৩০:০১ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০