ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

তিমির বমিতে রাতারাতি কোটিপতি মৎস্যজীবী

আকাশ নিউজ ডেস্ক: 

রাতারাতি কোটিপতি হয়ে গেছেন থাইল্যান্ডের এক মৎস্যজীবী। তার ভাগ্য ফিরেছে জলজ স্তন্যপায়ী প্রাণী তিমির বমিতে। মৎস্যজীবী নারিসের মাসিক আয় যেখানে মাত্র পাঁচশ পাউন্ড। তিনি কিনা তিমির বদৌলতে পাচ্ছেন বাংলাদেশি মুদ্রায় ২৬ কোটি টাকা।

জানা গেছে, থাইল্যান্ডের ওই মৎস্যজীবী নারিস প্রথমে তিমির বমিকে সাধারণ পাথরের টুকরো ভেবেছিলেন। কিন্তু সেটার প্রকৃত দাম প্রায় ২৬ কোটি টাকা। এর ওজন ২৪ কিলোগ্রামের বেশি। এখন পর্যন্ত পাওয়া অ্যাম্বারগ্রিসের বৃহত্তম টুকরো এটি।

নারিস জানান, এক ব্যবসায়ী তাকে ওই তিমির বমির জন্য ২৬ কোটি টাকা দেওয়ার কথা জানিয়েছেন। অন্যদিকে নারিস এই অ্যাম্বারগ্রিসের সুরক্ষার কথা ভেবে পুলিশকেও জানাবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, বৈজ্ঞানিক ভাষায় তিমির এই বমিকে অ্যাম্বারগ্রিস বলে। এটি তিমির দেহ থেকে নির্গত বর্জ্য; যা তিমির অন্ত্র থেকে বেরিয়ে আসে। কখনো এটি প্রাণীটির মলদ্বার দিয়ে বেরিয়ে আসে, আবার কখনো পদার্থটি বড় হয়ে গেলে তিমি মুখ দিয়ে তা বের করে দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গার্মেন্টস বন্ধ হলে দেশ অস্তিত্ব সংকটে পড়বে: মালিকদের কঠোর হুঁশিয়ারি

তিমির বমিতে রাতারাতি কোটিপতি মৎস্যজীবী

আপডেট সময় ০৯:৩৯:৫২ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০