ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পরিবেশ দূষণ শনাক্তে ড্রোন কাজে লাগানোর আহ্বান

আকাশ আইসিটি ডেস্ক : 

শত্রুকে ঘায়েল বা বাসায় পিজ্জা সরবরাহের জন্য নয়, ড্রোন প্রযুক্তি দিয়ে অনেক বড় বড় অর্থনৈতিক ও মানবিক কাজ এবং শিল্পকারখানাগুলির বর্জ্য পরিশোধন ব্যবস্থা সার্ভিলেন্স করার কথা বলেছেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তির জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী।

রোববার (৬ ডিসেম্বর) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে “পরিবেশ দূষণ, প্রাকৃতিক সম্পদের গুরুত্ব এবং ড্রোন প্রযুক্তির সুফল” সম্পর্কে এক সিরিজ বিজ্ঞান বক্তব্যে স্কাউট সদস্যদের উদ্দেশ্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ইতোমধ্যে শিল্পকারখানার দূষিত বর্জ্যে ঢাকার চারপাশে প্রবাহিত বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ জর্জরিত।

মুনাফার লোভে শিল্পকারখানার অধিকাংশ মালিক ইটিপি চালায় না। এখানে ড্রোন দিয়ে দূষণ শনাক্ত করলে আইনের প্রয়োগ সহজ হবে।

‘দেশে প্রচুর বিদ্যুৎ উৎপাদন হয়। কিন্তু বহু শিক্ষাপ্রতিষ্ঠানে এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিদ্যুতের ব্যাপক অপচয় হচ্ছে। দিনের বেলায় বহু ভবনে অপ্রয়োজনীয় বাতি জ্বালিয়ে রাখা হচ্ছে। এটা দেশপ্রেমহীনতার দৃষ্টান্ত। অথচ বিদ্যুৎ উৎপাদনে সরকারের প্রচুর অর্থ ব্যয় হয়। বিজ্ঞানের অবদানকে লাগামহীন ভোগে নিঃশেষ করা যাবে না।

এতে স্কাউটসের ৩৬ জন সদস্য ও শিক্ষকসহ অর্ধশত অতিথি অংশ নেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের পুরস্কৃত এবং ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পরিবেশ দূষণ শনাক্তে ড্রোন কাজে লাগানোর আহ্বান

আপডেট সময় ০৯:১৪:২৭ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০