ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বাধগ্রস্ত করার ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না: মির্জা ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক :

সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে ‘নির্বাচনকে বাধগ্রস্ত করার ষড়যন্ত্র’ জনগণ মেনে নেবে না বলে হুঁশিয়ার করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার রাতে কেরাণীগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতা হাসান মোল্লাকে গুলির ঘটনার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা এই ন্যক্কারজনক ও বর্বর হামলার তীব্র নিন্দা ও ঘৃণাভরে প্রতিবাদ জানাচ্ছি। এহেন সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে দেশের নির্বাচনকে বাধাগ্রস্ত করা এবং গণতান্ত্রিক অভিযাত্রাকে রুদ্ধ করার যে কোনো ষড়যন্ত্র দেশের জনগণ কখনো মেনে নেবে না। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে, ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর উপকণ্ঠে কেরাণীগঞ্জে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার পেটের ডান পাশে গুলি লেগেছে বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন।

এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলন, সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তা আজকে চরমভাবে হুমকির মুখে পড়েছে। এই ভয়াবহ পরিস্থিতি অবিলম্বে নিয়ন্ত্রণে আনা জরুরি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বাধগ্রস্ত করার ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না: মির্জা ফখরুল

আপডেট সময় ১০:৪৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬