ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসিকে ফের চিঠি বিসিবির

আকাশ স্পোর্টস ডেস্ক :  

টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে আরও স্পষ্ট অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা ঝুঁকির কথা তুলে ধরে ভেন্যু পরিবর্তনের দাবিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে ফের আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বিসিবি। নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বিসিবি স্পষ্ট করেছে, ভেন্যু পরিবর্তন না হলে বাংলাদেশ দল ভারতে গিয়ে এবারের বিশ্বকাপে অংশ নেবে না।

এর আগে আইসিসি জানায়, নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশকে ভারতেই খেলতে হবে এবং ভেন্যু পরিবর্তনের সুযোগ নেই। ওই সিদ্ধান্তের পর সরকারের সঙ্গে আলোচনার জন্য ২৪ ঘণ্টা সময় চেয়েছিল বিসিবি। কিন্তু সময় পার হলেও বাংলাদেশের অবস্থানে কোনো নড়চড় আসেনি। বিসিবি অনড় থাকে নিজেদের অবস্থানে।

বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাফ জানিয়ে দেন, ‘নিরাপত্তা প্রশ্নে কোনো আপস হবে না। বাংলাদেশ দল ভারতে গিয়ে ম্যাচ খেলবে না।’

এরপরই নিজেদের অনড় অবস্থানের কথা জানিয়ে ই-মেইলের মাধ্যমে আইসিসিকে আবার চিঠি পাঠায় বিসিবি। চিঠিতে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবি আইসিসির স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানোর অনুরোধ করা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে উদ্ভূত বিরোধ নিষ্পত্তির দায়িত্ব এই কমিটির।

বিসিবির আশা, আইসিসি বিষয়টি বিবেচনায় নিয়ে কমিটির কাছে পাঠাবে। তবে এ পর্যন্ত আইসিসির পক্ষ থেকে নতুন করে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। একইভাবে পুরো বিষয়টি নিয়ে নীরবতা বজায় রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এদিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট করে জানিয়েছেন, আইসিসি যদি শেষ পর্যন্ত ভেন্যু পরিবর্তনের দাবি না মানে, তাহলে আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ নেবে না।

উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই নির্ধারিত ছিল ভারতের কলকাতা ও মুম্বাইয়ে। লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করার কথা ছিল। এরপর ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচও কলকাতাতেই নির্ধারিত ছিল। পরে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে খেলার সূচি ছিল বাংলাদেশের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসিকে ফের চিঠি বিসিবির

আপডেট সময় ১১:৪৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬