ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও দুই সন্তানসহ ৪ জনের দেশে ফেরা মাত্রই শেখ হাসিনা কারাগারে যাবেন: চিফ প্রসিকিউটর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অতীতের ভুল থেকে বেরিয়ে মানসম্মত পাঠ্যবই তৈরির আহ্বান শিক্ষামন্ত্রীর

ফ্যাসিবাদী ব্যবস্থার পর এই নির্বাচন ইনসাফ প্রতিষ্ঠার নির্বাচন: নাহিদ ইসলাম

আকাশ জাতীয় ডেস্ক : 

এবারের জাতীয় নির্বাচন কেবল সরকার পরিবর্তনের জন্য নয়; বরং ফ্যাসিবাদী ব্যবস্থার পর দেশের ক্ষমতার কাঠামো বদলানোর নির্বাচন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে ঢাকা-১১ আসনে আয়োজিত এক গণমিছিলে অংশ নিয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, ১৬ বছরের ফ্যাসিবাদী ব্যবস্থার পর এই নির্বাচন ইনসাফ প্রতিষ্ঠার নির্বাচন। এক হাসিনা গিয়ে আরেক হাসিনা, এক চাঁদাবাজ গিয়ে আরেক চাঁদাবাজ আসার জন্য মানুষ জীবন দেয়নি।

তিনি বলেন, এবারের নির্বাচন কেবল সরকার পরিবর্তনের নয়; বরং ক্ষমতার কাঠামো সংস্কার এবং রাষ্ট্রকে নতুনভাবে গড়ে তোলার নির্বাচন।

গণমিছিলে ঢাকা-১১ আসনের স্থানীয় সমস্যার কথাও তুলে ধরেন এনসিপির এই নেতা বলেন, এলাকাটিতে দীর্ঘদিন ধরে গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ নানা নাগরিক সমস্যা বিদ্যমান। নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানের পাশাপাশি চাঁদাবাজি সম্পূর্ণ নির্মূলের উদ্যোগ নেওয়া হবে।

নাহিদ ইসলাম বলেন, জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ

ফ্যাসিবাদী ব্যবস্থার পর এই নির্বাচন ইনসাফ প্রতিষ্ঠার নির্বাচন: নাহিদ ইসলাম

আপডেট সময় ০১:৪৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬